Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ জাবেদ হোসেন

মীরসরাই
খবরিকা ডেস্ক: আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) ৩ নং জোরাগঞ্জ ইউনিয়নের দ্বি-বার্ষিকি সম্মেলনের মধ্যদিয়ে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠিত হতে যাচ্ছে। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রার্থী তরুণ ত্যাগী ছাত্রনেতা মীরসরাই ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র ও ৩নং জোরারগঞ্জ ইউনিনের সকলের প্রিয় মুখ শেখ জাবেদ হোসেন। শেখ জাবেদ হোসেন স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। জাবেদ হোসেন বলেন, আমি ছোট থেকে নিষ্ঠার সাথে  সৎ ভাবে ছাত্ররাজনীতি করে আসছি। আগামী ২০ ফেব্রুয়ারি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নির্বাচনে আমার নেতাগণ আমাকে সেই হিসেবে দেখবে বলে আশা করছি।...

মোবাইল ফোন ২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি
মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে আজ বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে মোবাইল ফোন কোম্পানি এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব। তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়ত...

নিজেদের তৈরি বন্দুক ও গুলিসহ উপজাতি বৃদ্ধ আটক

মীরসরাই
  নিজস্ব প্রতিবেদক: নিজেদের তৈরি করা বন্দুক ও কয়েক কৌটা গুলিসহ এক উপজাতি বৃদ্ধকে গতকাল আটক করেছে বন বিভাগ। চট্টগ্রাম উত্তর জেলা সহকারি বন সংরক্ষক মোহাম্মদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে মীরসরাই উপজেলার পাহাড়ি এলাকায় বন্যপ্রাণি শিকারসহ কিছু অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে কিছু বহিরাগত উপজাতি। এবার টহলরত বনকর্মীদের হাতে নাতে এক বৃদ্ধ আটক হলেও পালিয়ে যায় এক যুবক। তবে পালিয়ে যাওয়া যুবককেও আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি। মীরসরাই রেঞ্জের গোভানিয়া বনবিট কর্মকর্তা আবুল বশর জানান, গতকাল (১০ ফেব্রুয়ারি) দুপুরে টহলরত অবস্থায় গোভানিয়া বিট এর কালাপানি এলাকায় বন্দুক দিয়ে শিকারের জন্য বিচরণকালে হাতেনাতে রাত্রি মোহন চাকমাকে (৫৫) আটক করা হয়। এসময় গোপা চাকমা (২৫) নামে অপর উপজাতি যুবক বন্দুক রেখে পালিয়ে যায়। এরা পূর্ব গোভানিয়া জুরামনি পাড়ায় বসবাস করে। তবে তারা খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থেকে এখান...

৪৮ ঘণ্টার আশ্বাস ছিলো, ৪৮ মাসেও পূরণ হয়নি

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালে খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরার আশ্বাস দিয়েছিলেন। তার নয় মাস পর কয়েকজনকে গ্রেপ্তার করে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সংবাদ সম্মেলন করেছিলেন ঘটা করে। এরপর ৪৮ মাস গড়িয়ে গেলেও এখনও এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারী কর্তৃপক্ষ র‌্যাব আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিমাসে শুধু তদন্তের ‘অগ্রগতির’ প্রতিবেদনই দিয়ে যাচ্ছে, তবে সেই ‘অগ্রগতি’ কোনো উপসংহারে আসছে না। হত্যাকাণ্ডের বিচার দাবিতে শুরুতে সাংবাদিকদের সংগঠনগুলো রাজপথে থাকলেও নিজেদের বিভাজনের নানা মেরুকরণে সেই সক্রিয়তাও এখন আর নেই। এই অবস্থায় মামলার বাদী রুনির ছোট ভাই নওশের আলম রোমান এই হত্যারহস্যের জট খোলার কোনো আশা আর করতে পারছেন না; যদিও র‌্যাব বলছে, সব ধরনের পন্থা অবলম্বন করেই চে...

শিক্ষার আলো ছড়াচ্ছে পাহাড়ের পাদদেশে বিদ্যালয়

মীরসরাই
কোমলমতি শিক্ষার্থীরা পারাপার করছে ঝুঁকিপূর্ণ সাঁকো রেজা তানভীর: পাড়াড়ের পাদদেশে বিদ্যুৎহীন, সুপেয় পানির অভাব, অপ্রতুল যাহায়াত ব্যবস্থা যেটির দুই ধারে পাহাড়, এক পাশে ছরা এমন একটি পরিবেশকে পাশ কাটিয়ে পাহাড়ী শিশুদের নিয়ে গড়ে উঠেছে জহুরুল হক আদর্শ প্রাথমিক বিদ্যালয়। ২০১৩ সালে প্রবাসী জসিম উদ্দিন লিটনের সার্বিক তত্বাবধানে স্কুলটি প্রতিষ্ঠিত হয় উত্তর আমবাড়িয়া গ্রামের ব্রাক পোলট্রি ফার্মের উত্তর পার্শে পাহাড়ের নিকটেই। এমন একটি পরিবেশ যেখানে ছরার উপর দিয়ে পারাপার করার ভালো কোনো সাঁকো নেই। একটি সাঁকো আছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পারাপার করছে ঝুঁকিপূর্ণ সাঁকো। যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল বলেন, ছরার উপরে ভালো একটা সাঁকো নির্মাণ হলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সহজে পারাপার করতে পারতো। কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হওয়া...

বিদেশ নয়, এই স্বর্গীয় স্থানটি বাংলাদেশের সিলেটে

গ্যালারি
জাফলং লয় কিন্তু। এটি Pangthumai Waterfalls: পানথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়ন এ অবস্থিত , আবার কেউ ভুল করে ভাববেন না যে এটি জাফলং এ অবস্থিত । এটি জাফলং থেকে প্রায় ২৫ কিমি দূরে , আর সিলেট শহর থেকে এর দূরত্ব ৪০ কিমি , জাফলং দিয়ে না গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোড হয়ে সালুটিকর হয়ে গেলে পথ কম হবে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে , একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ । মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড় , ঝর্না , ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা , আর সেই স্রোতধারা থেকে সৃষ্টি হওয়া পিয়াইন নদী আসলেই অসাধারণ । পান্থুমাই এ গেলে কেউ এই পিয়াইন নদীতে সাঁতার না কেটে ফিরে আসলে আপনার ভ্রমণ বৃথা হয়ে যেতে পারে । আর দিগন্ত বিস্তৃত চারণ ভুমি দেখতে পাবেন এই গ্রামটিতে । কিভাবে যাবেন – ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘ...

প্রকাশ হলো রমার নতুন ডুয়েট গান

বিনোদন
খবরিকা ডেস্ক: সঙ্গীত নিয়ে নতুন বছর থেকেই দারুন ব্যস্ত রয়েছেন প্রজন্মের বহুল আলোচিত নবীন সঙ্গীত তারকা সানিয়া রমা। বছরের শুরু থেকে ক্লান্তিহীন স্টেজ পারফর্ম করে চলেছেন এই তারকা। প্রচন্ড এই সঙ্গীত ব্যস্ততার মধ্যেও তিনি তার শ্রোতাদের জন্য ডুয়েট একটি রোমান্টিক গান করেছেন। গত রবিবার ৭ ফেব্রুয়ারী প্রকাশ হলো প্রযোজনা প্রতিষ্ঠান 'গান বাজ' এর ব্যানারে 'বেচে থাকার গান' শিরোনামের একটি মিক্সড অ্যালবাম। এই অ্যালবামে 'অন্য রকম প্রেম' শিরোনামের একটি গানে রমার সাথে দৈত কন্ঠ দিয়েছেন প্রজন্মের তরুণ ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। গানটি লিখেছেন নবাব আমিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। নতুন গানটি সম্পর্কে রমা বললেন, এটি একটি রোমান্টিক ডুয়েট গান। আর মুহিন ভাই আমার সাথে গানটিতে সত্যি দারুন কন্ঠ দিয়েছেন। শ্রোতাদের জন্য আমিও চেষ্টা করেছি আমার সাধ্যমত। আর ভালবাসা দিবসে ভালবাসার এই গানটি আমি আমার সকল স...

মীরসরাইয়ে ছাদে সাইকেল চালাতে গিয়ে নীচে পড়ে শিশু নিহত

মীরসরাই
চট্টগ্রামের মীরসরাইয়ে বাড়ির ছাদে সাইকেল চালাতে গিয়ে ছাদ থেকে নীচে পড়ে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের ব্যবসায়ী আলা উদ্দিনের ছেলে। নিহতের নাম রওনক হাসান (৬)। সে জোরারগঞ্জ জে,বি শিশু কানন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সূত্রে জানা যায়, সোমবার বিকালে জোরারগঞ্জ বাজারস্থ তাদের নিজস্থ নব নির্মানাধীন বাড়ির একতলার ছাদে সাইকেল চালাতে যায়। সাইকেল চালোনোর সময় ছাদের রেলিং না থাকায় হঠাৎ নীচে পড়ে মারাতœক আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার দুপুর ১২টায় সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...