Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: ''Education is the creation of sound mind in a sound body", অর্থাৎ “ শরীর মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ হলো শিক্ষা”, এ লক্ষ্য সামনে রেখে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ (বুধবার) সকাল থেকে মোট তিন দিনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মীরসরাই পৌরসভার নব নির্বাচিত মেয়র মো: গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার হায়াতুন নবী, মীরসরাই উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, মীরসরাই এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজহারুল হক, মারুফ সংস্থার সেক্রেটারী মো: আবদুল মোতালেব ও মানুফ মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন।...

মীরসরাইয়ে নিজামপুর রেলষ্টেশন অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মীরসরাই, সারা-দেশ
   নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে অগ্নিকান্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল ষ্টেশন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী খোকন চন্দ্র নাথ জানান, সোমবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুর আনুমনিক সাড়ে ১২টার সময় বৈদ্যুতিক শর্টসাকির্টের কারনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা নুরুল আলমের চায়ের দোকান, মোহাম্মদ ফারুকের ফার্নিচারের দোকান, কামাল হোসেনের মুদি দোকান, ফারুক হোসেনের ষ্টেশনারীর দোকান, রিপনের ফার্নিচারের দোকান, লাল মোহনের লন্ডি দোকান, খাজার সেুলন দোকান। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিন...

মীরসরাইয়ের সন্তান শেখ মহসীনের নতুন মিউজিক ভিডিও ‘ময়না’ মুক্তি পেয়েছে

বিনোদন
মুক্তি পেয়েছে তরুন কণ্ঠশিল্পী শেখ মহসীনের 'ময়না গানের মিউজিক ভিডিও।বাংলাদেশের প্রথম সারির মিউজিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান সিনে আর্টের ব্যানারে মিউজিক ভিডিওটা নির্মাণ করবেন পরিচালক শুভব্রত সরকার। মিউজিক ভিডিওতে শেখ মহসীনের সাথে মডেল ছিলেন লাক্স-চ্যানেল সুপারস্টার নীলাঞ্জনা নীলা। Youtube Link https://www.youtube.com/watch?v=9HoAVzKJyNU&feature=youtu.be ভিডিওটির চিত্র গ্রহণ করেছেন কামরুল ইসলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমান সহ ঢাকার অদুরে বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে। গল্প নির্ভর এই মিউজিক ভিডিওতে শেখ মহসীন কে একজন পাইলটের ভুমিকায় দেখা যাবে।ভিডিওটির প্রযোজক হিসেবে আছেন মোহাম্মাদ জিয়া উদ্দিন (জিয়া...

জাহান্নামের ভয়াবহতা নিয়ে দুনিয়াতেই তৈরি হল এক প্রতীকী জাহান্নাম

আন্তর্জাতিক, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: থাইল্যান্ডের একটি বৌদ্ধমন্দিরে প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে। পরকালে কোন পাপের জন্য কী শাস্তি হবে, ভাস্কর্যের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে প্রার্থণা ও ভ্রমণ করতে আসা মানুষকে পাপের শাস্তি সম্পর্কে জানাতে ভাস্কর্যের মাধ্যমে জাহান্নামের চিত্র উপস্থাপন করা হয়েছে। মন্দিরটি জাহান্নাম মন্দির নামে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে। বৌদ্ধ ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন থাইল্যান্ডের চিয়াং মাই এলাকায় ওয়াট মাই কায়েট নই নামের মন্দিরটি নির্মাণ করেন। তিনি বলেন, ‘মানুষের মধ্যে পাপের ভয় সৃষ্টি করতেই এই প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে। আমি চাই, মানুষ জাহান্নামকে ভয় পাক ও পাপের জন্য লজ্জিত হোক।’ পরকালে কোন পাপের জন্য কী শাস্তি হবে তা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চুরির অপরাধে হাত কেটে ফেলা হবে। ধর্ষণের অপরাধে যৌনাঙ্গ কেটে ফেলা হবে। প্রতিটি ভাস্কর্য লাল রঙের ছিটা দিয়ে রা...

সোনারগাঁয়ে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

জাতীয়, সংবাদ শিরোনাম, সারা-দেশ
খবরিকা ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্দোগ্যে ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে সোনারগাঁও পৌরসভা এলাকায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা আজ রোববার দুপুরে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ইভ্যালুয়েটর ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, সোনারগাঁ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ এহসানুল হক, এমডিভি কনসালটেন্ট ডাঃ সুদেব সরকার, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী ভূঁঞা, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মধু, নাসিম পাশা, শাহ জালাল, পৌরসভার সচিব মোঃ সামসুল আলম, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্ত...

নিজামপুর বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত, ছাত্রলীগের কমিটি গঠিত

মীরসরাই
রেজা তানভীর: উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে মেহেদী হাসানকে সভাপতি ও তাজুল ইসলাম আরিয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রাশেল ইকবাল চৌধুরী সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহ...

মীরসরাইয়ে আশা‘র তিন দিন ব্যাপী ফিজিওথেরাফী ক্যাম্প অনুষ্ঠিত

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ ফেব্রুয়ারি (রবিবার) মীরসরাইয়ে আশা‘র উদ্যোগে আবুতোরাব ব্রাঞ্চে তিন দিন ব্যাপী ফিজিওথেরাফী ক্যাম্প অনুষ্ঠিত হয়। আশা আবুতোরাব ব্রাঞ্চের ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মীরসরাই উপজেলা ব্রাঞ্চের ম্যানেজার আবু আহমেদ। ফিজিওথেরাফী ক্যাম্পিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা‘র জেলা ব্যবস্থাপক তৌফিক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক  মোস্তাফিজুর রহমান। ফিজিওথেরাফী দেয়ার কারণ ও কেন প্রয়োজন এই বিষয়ে রোগীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডাক্তার গোলাম সরোয়ার। প্রধান অতিথি বলেন, আশা শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রেও সমান ভুমিকা পালন করছে সারা বাংলাদেশে। তিন দিনে প্রায় ১৫০জন রোগীকে ফিজিওথেরাফী দেয়া হবে।...

আইনস্টাইনের তত্ত্ব: সেই গবেষক দলের একজন আমাদের বাংলাদেশী

প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর
আইনস্টাইনের তত্ত্ব: সেই গবেষক দলের একজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র দীপঙ্কর তালুকদার (৩৯)। সাফল্যের অংশীদার বাংলাদেশও,একজন বাংলাদেশিও আছেন এই বিজ্ঞানী দলে। দুই ব্ল্যাকহোলের (কৃষ্ণগহ্বর) মিলনের ফলে সৃষ্ট মহাকর্ষ তরঙ্গ ধরা পড়েছে বিজ্ঞানীদের যন্ত্রে, ১০০ বছর আগে যার কথা বলেছিলেন আইনস্টাইন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। সারা দুনিয়া কেঁপে উঠেছে সেই খবরের তরঙ্গের আঘাতে। সেই গবেষক দলের একজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র দীপঙ্কর তালুকদার (৩৯)। দীপঙ্করের জন্ম ১৯৭৭ সালে, বরগুনায়। বাবা পরেশ তালুকদার একসময় ছিলেন বরগুনা পৌরসভার ভাইস চেয়ারম্যান। দীপঙ্করের মনে পড়ে, ছোটবেলায় তাঁদের সংসার ছিল টানাটানির, তিন বেলা ভাত জোটানোই ছিল মুশকিল,লেখাপড়া তো ছিল দূরের কথা। বাবা সবকিছু বিলিয়ে দিত...