বিস্ময়কর সেই শিশুর হৃৎস্পন্দন শুনতে ছয় শত মিটার পাড়ি দিলেন মা
মনে আছে কি সেই ১৭ মাস বয়সী লুকাস ক্লার্কের কথা? যে শিশুটি ২০১৩ সালের জুন মাসে মারা যায়। তার মায়ের নাম হিথার ক্লার্ক।
শিশু ক্লার্কের দেহে প্রাণ না থাকার পরও নিজের দেহের অঙ্গ-প্রতঙ্গ দিয়ে বাঁচিয়ে গিয়েছিলেন তিনজনের প্রাণ। তার দেহ দিয়ে বাঁচিয়ে যাওয়াদের মধ্যে একজন ফিনিক্সের জর্ডন ড্রেক। লুকাসের থেকে একমাসের বড় জর্ডন তখন জন্মগত হার্টের সমস্যা নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
অ্যারিজোনা প্রদেশের এক অঙ্গ প্রতিস্থাপন সংস্থার জনসংযোগ আধিকারিক জ্যাকলাইন কিদেল যোগাযোগ করিয়ে এই দুই পরিবারের সঙ্গে। লুকাসের হৃদয় প্রতিস্থাপন করানো হয় জর্ডনের শরীরে। সেই অসাধ্য সাধিত হওয়ার আড়াই বছর পর এখন জর্ডন আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছে।
এদিকে আড়াই বছর পর বেঁচে যাওয়া জর্ডন ড্রেকের কাছে ছুটে আসেন মা হিথার ক্লার্ক। তিনি জর্ডন ড্রেকের বুকে ছেলের হৃৎস্পন্দন শোনার জন্য ছুটে এসেছিলেন ৬০০ মাইল পের...
