Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

বাবার জন্য গাড়ি কিনেছেন মুস্তাফিজ

খেলাধুলা
গেল বছর টানা ক্রিকেটের মধ্যেই থাকতে হয়েছে। এ বছরের শুরু থেকেও ব্যস্ত ক্রিকেট সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একুট ফুসরত মিলেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। যে যার মতো করে পরিকল্পনার আঁটছেন ছুটি কাটানোর। অনেক ইতিমধ্যে ঘুরতে বেড়িয়েও পড়েছেন। কেউ দেশের বাড়িতে কেউবা উড়াল দিয়েছেন বিদেশে। এই তালিকা থেকে বাদ পড়েননি পেসার মুস্তাফিজুর রহমানও। দেশে ফিরেই তিনি সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে গেছেন। বাড়িতে থাকাকালেই পিতা আবুল কাশেম গাজীর জন্য কিনেছেন একটি মেরুন রঙের এলিয়ন প্রাইভেট কার। পরিবারের ছোট ছেলের কাছ থেকে নতুন এই উপহার পেয়ে দারুণ খুশি মুস্তাফিজের পিতা আবুল কাশেম। ছেলের কাছ থেকে উপহার পাওয়ার পর থেকেই প্রায় সময় মুস্তাফিজের বাবা নতুন এই গাড়িতে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। সবার কাছে নিজের খুশির সংবাদটাও পৌঁছে দিচ্ছেন তিনি। পরিবারের জন্...

সেচ্ছা সেবী সংগঠন এ.বি ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুরস্থ সেচ্ছা সেবী সংগঠন এ.বি ( আনজুমান বদিউল আলম) ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মত এই বারও মহান স্বাধীনতা দিবস পালিত হয় এবং উত্তর দুর্গাপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল  শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার জসিম উদ্দিন। এই সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।...

গঠিত হলো মাসিক দুর্বারের স্কুল পর্যায়ে কমিটি

বিনোদন, মীরসরাই
এম ইমাম হোসেন : আমরা মন জোগাতে নয় ,মন জাগাতে বদ্ব পরিকর এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে মীরসরাইয়ের শিল্প সাহিত্য প্রত্রিকা মাসিক দুর্বার ।তার ধারাবাহিকতায় আরো এক ধাপ এগিয়ে গেল এই প্রত্রিকাটি ।মীরসরাইয়ের খুবই দক্ষিনে অবস্থিত পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়। লেখাপড়া থেকে শুরু করে অনেক এগিয়ে আছে এই বিদ্যালটি। আর ঐ বিদ্যালয়ে গঠিত হলো শিল্প, সাহিত্য প্রত্রিকা মাসিক দুর্বারের স্কুল পর্যায়ে কমিটি । উক্ত অনুষ্ঠানে মাসিক দুর্বার প্রত্রিকা সাহিত্য সম্পাদক এম ইমাম হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের হেড মাওলানা আবু নছর সাহেব সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মাসিক দুর্বার প্রত্রিকার স্কুল পর্যায়ে কমিটিতে দশম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল কায়েস কে সভাপতি ও নবম ছাত্র আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ক...

দুর্গাপুর স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নওশাদের পাশে দাঁড়ালে আপনি হতে পারেন গর্বিত দানবীর

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: মীরসরাই উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র নওশাদ। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। কিন্তু সুখের ঘরে এখন কান্না আর আহাজারি। শুধু দুর্গাপুর নয় ভারী হয়ে উঠছে চমেক হাসপাতালের বার্ন ইউনিট। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে গেছে নওশাদের। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা পেলে ঝলসে যাওয়া শরীর সার্জারী করে নওশাদকে সুস্থ্য করা সম্ভব। কিন্তু নওশাদের খেটে খাওয়া দরিদ্র পিতার যা ছিলো ইতিমধ্যে একমাত্র সন্তানের জন্য শেষ সম্বলটুকুও শেষ করেছেন। নওশাদ এর মা যাকেই কাছে পায় কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ভাই আমার একমাত্র ছেলেকে বাঁচাতে আপনারা কিছু করেন। আমরা কি পারবোনা সব সন্তানরা মিলে একটা প্রাণ বাঁচাতে। কেউ কি নেই এক মায়ের মুখে হাসি ফুটাতে,মায়ের বুকের ধন, মায়ের কোলে সুস্থ করে ফিরিয়ে দেবার ? সন্তানের এমন মূমর্ষ অবস্থায় মা-আর কি বলবে। আসুন সবাই মিলে বলি , এক কাপ চা কম...

চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: গতকাল ২রা এপ্রিল’২০১৬ ইংরেজী চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের কোতোয়ালীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার মূখ্য বিষয় ছিল “সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রনয়ণ”– এবং “সংগঠনের স্থায়ী অফিস নেওয়া” । সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও স্থায়ী কার্যালয় নেওয়ার লক্ষে ইতিপূর্বে আহবায়ক কমিটির সর্বসম্মতিক্রমে ২টি উপ-কমিটি গঠন করা হয়েছিল। উভয় কমিটি সফলতার সাথে তাদের উপর অর্পিত দ্বায়িত্বের ফলাফল আহবায়ক কমিটিতে উপস্থাপন করে। “সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রনয়ণ”– উপ-কমিটির আহবায়ক, আর্থনিউজ২৪ এর সম্পাদক ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল’এর নেতৃত্বে উপ-কমিটির সদস্য কর্ণফুলিনিউজ এর সম্পাদক  মুহাম্মদ সাইফুল ইসলাম,  নিউজএনএন২৪ এর সম্পাদক এন এ খোকন, সমন্বয়নিউজ২৪ ডট কমের শামশুল করিম লাভলু –সংগঠনের আহবায়ক ও বাংলাপোষ্টবিডি ডট কমের সম্পাদক এম. আলী হোসেন, সংগঠনের যুগ্ন-...
জোরারগঞ্জে ভটভটি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

জোরারগঞ্জে ভটভটি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি, জোরারগঞ্জ : মীরসরাইয়ের জোরারগঞ্জে সিমেন্ট বোঝাই ভটভটি চাপায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ছাত্র সীমান্ত নাথ প্রান্ত (১১)। সে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র। সীমান্ত স্থানীয় জোরারগঞ্জের ব্যবসায়ী নন্দনপুর গ্রামের উত্তম কুমার নাথের পুত্র বলে জানা গেছে। আজ (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জোরারগঞ্জের প্রজেক্ট রোড়ের মাথায় (তেমুহানী) এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মস্তানগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্তের দুটি পায়ের হাঁটু থেঁতলে যায়।...

ঘাম ঝরালে কমবে ক্যানসারের ঝুঁকি

সুস্বাস্থ্য
নিয়মিত শরীরচর্চা রোগবালাই ঠেকিয়ে রাখে, এ কথা শোনা যায় হামেশাই। কিন্তু এক দল বিজ্ঞানীর বক্তব্য, শুধুমাত্র সাধারণ অসুখ-বিসুখ নয়, ঘাম ঝরানো ব্যায়াম ঠেকিয়ে রাখতে পারে ক্যানসারের মতো রোগের বাড়বৃদ্ধিকেও। সম্প্রতি ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে পরীক্ষানিরীক্ষা করে প্রমাণ করে দিয়েছেন, ক্যানসার প্রতিরোধের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে শরীরচর্চা। ওই গবেষকদের বক্তব্য, শুধু ক্যানসার ঠেকিয়ে রাখাই নয়, যাঁদের এক বার ওই রোগ হয়েছিল, এবং চিকিৎসায় সেরে উঠেছেন, তাঁরা যদি নিয়মিত শরীরচর্চা চালিয়ে যান, তা হলে রোগ ফিরে আসার ঝুঁকি অনেকটাই কমে যায়। কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে ইঁদুরদের উপরে পরীক্ষা চালিয়েছিলেন। সেখানে ইঁদুরদের দু’টি ভাগে ভাগ করা হয়েছিল। এক ভাগকে গবেষণাগারে ‘অ্যাক্টিভিটি হুইল’-এর উপরে রাখা হয়েছিল। ফলে নিয়মিত তাদের দৌড়ঝাঁপ চলেছে। অন্য ইঁদুরগুলিক...

ক্যানসার আক্রান্ত ছেলের হাতে ইমরান হাশমির লেখা বই

বিনোদন
অভিনেতা থেকে লেখক বনে গেলেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি! নিজের ক্যানসার আক্রান্ত ছেলেকে নিয়ে পিতা হিসেবে তার স্ট্রাগল নিয়ে বই লিখেছেন তিনি। আর সেই বইটি এবার প্রকাশিত হল। ছেলের ক্যানসারের সময়কালে পিতা হিসেবে যে সংগ্রাম আর সংকটের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তাই উঠে এসেছে পুরো বইয়ে। সদ্য প্রকাশিত ইমরান হাশমির লেখা এই বইটির মোড়ক উন্মোচনও করলেন তার সেই ছেলে আয়ান-ই! এবং তা অভিনব পদ্ধতিতে! সম্প্রতি ইমরান হামশি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তার হাতে প্যাকেটে মোড়ানো একটি বই। আর সেটা তার একমাত্র ছেলে আয়ানকে দিচ্ছেন। কিন্তু আয়ান ভুঁ দৌড়। কিছুতেই সে প্যাকেটটি খুলবে না। ছেলের পিছু নাছুরবান্দা বাবা ইমরান হাশমিও দৌড়াচ্ছেন। এক সময় ছেলেকে ধরে তার হাতে প্যাকেটটি দেন এবং আয়ান তা উন্মোচন করেন। আর তখনি দেখা যায় পেপার ব্যাগে সুদৃশ্য বই। বইয়ের নাম ‘দ্য কিস অব লাইফ’! ...