Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না…

প্রথম পাতা, সারা-দেশ
বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মিছিলে গুলিতে ৪ জন নিহতের পর আজ আবারো বিক্ষোভ করছে গ্রামবাসী। ‘বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে গণ্ডামারার হাদীর পাড়া ও রহমানিয়া মাদরাসার মাঠ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার সকাল থেকে গণ্ডামারা হাদীর পাড়া ও রহমানিয়া মাদরাসা মাঠ এলাকায় সমবেত হতে শুরু করে এলাকাবাসী। সমাবেশ থেকে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী নানা স্লোগান দিচ্ছেন তাঁরা। ‘বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘নাসিরের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ‘ভিটে-বাড়ি ছাড়বো না, বিদ্যুৎকেন্দ্র হবে না ’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে আশপাশের এলাকা। এতে অংশ নিয়েছেন হাজার হাজার গ্রামবাসী।...

জনতার উপর গুলি কেন, জবাব চাই- প্রেসক্লাবে ইসলামিক ফ্রন্টের মানববন্ধন

সারা-দেশ
জনতার উপর পুলিশের গুলি কেন প্রশাসনের জবাব চাই !! বাঁশখালীতে পরিবেশ ধ্বংসকারী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী জনগনের শান্তিপুর্ণ প্রতিবাদ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ ০৫/০৪/২০১৫ ইং, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখা (দক্ষিন), এর যৌথ উদ্যোগে  “এক বিশাল মানববন্ধন”  অনুষ্টিত হবে।  এতে  সর্বস্থরের জনগনকে অংশগ্রহনের জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি।...
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে!

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে!

খেলাধুলা, খেলার মাঠ
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। কারণ হিসেবে দেখছেন ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ বেশ ভালো ভাবেই আয়োজন করেছেন। এরপর এ বছর জানুয়ারিতে বাংলাদেশ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আয়োজক হিসেবে । এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে হবার কথা জানান। উল্লেখ্য ২০২৩ সালের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা আছে। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।...

ঢাকাসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে মঙ্গলবার দুপুর দেড়টায় রাজধানীসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এতথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো ৯৬ লাখ ডলার ফেরত দেবেন কিম অং

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরো ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেবেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন অং ওরফে কিম অং। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি। মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লুরিবন কমিটির চতুর্থ শুনানিতে চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা অং-এর কাছে বাংলাদেশকে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম অং। এর আগে তিনি রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে সোমবার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ওই অর্থ ফেরত দেন। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।...

অ্যাকশন-রোমান্সে মেতেছেন বাপ্পি-মাহি-ডিপজল

বিনোদন
অ্যাকশন-রোমান্সে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী বাপ্পি-মাহি-ডিপজল। এমন দৃশ্য দেখা গেছে মুক্তির অপেক্ষায় থাকা অনেক দামে কেনা শিরোনামের চলচ্চিত্রের ট্রেইলারে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে আজ শনিবার বিকালে প্রকাশিত হয়েছে এই ট্রেইলারটি। চার্লি চ্যাপলিনের বিখ্যাত চলচ্চিত্র ‘সিটি লাইট’র ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনেতা ডিপজলের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মাহি এবং বাপ্পি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেইলারে শুরুতে দেখা যায়, ফাঁকা রাস্তায় প্রতিপক্ষের সঙ্গে ফাইট করছেন চিত্রনায়ক বাপ্পি। এরপর নেপথ্য কণ্ঠে মাহি বলেন, ভালোবাসি। কতখানি ভালোবাসি তা বুঝাইতে পারুম না। পরের দৃশ্যে দেখা মেলে ডিপজলের, অনেক ধরা কণ্ঠে তিনি বলেন, হে আল্লাহ এই সিনাটার মধ্যে এক ফোটার সুখ নাই। আক্ষেপ আর অনুশোচনায় থই থই করতেছে। ধারাবাহিকভাবে একে ...
এবার নির্মিত হচ্ছে ড্রোনদের বাসস্থান!

এবার নির্মিত হচ্ছে ড্রোনদের বাসস্থান!

বিজ্ঞান-প্রযুক্তি
প্রাকৃতিক মৌমাছিরা যেমন একটি মৌচাকে ঝাঁক বেঁধে থাকে তেমনি আধুনিক প্রযুক্তির মৌমাছি অর্থাৎ ড্রোনদেরও তো থাকার জায়গা দরকার। সে ব্যবস্থাই হচ্ছে, ১ হাজার ৪০০ ফুট লম্বা মৌচাকের আদলে একটি ভবনের নকশা করেছে একদল তরুণ স্থপতি। যেটার নাম ‘মধুচক্র’, ড্রোনদের বাসস্থান। এ ভবনে থাকবে অসংখ্য ড্রোন।   ১৪০০ ফুট লম্বা (৪২৩ মিটার) আকাশচুম্বী ‘মধুচক্র’ ভবনটি নকশা করেছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ভবনটি নিউইয়র্কের ম্যানহাটান শহরের মধ্যে একটি কেন্দ্র হয়ে যা নিউইয়র্ক জুড়ে ড্রোনের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন পন্য পরিবহণ করতে ব্যবহার করা যেতে পারে। নকশাটি বর্তমানে শুধুমাত্র একটি ধারণা কিন্তু শিক্ষার্থীরা বলেন, তারা আশা করছেন এটি শীঘ্রই একটি বাস্তবতা হতে পারে।...

গরমে শরীর ভাল রাখতে পান্তা

সুস্বাস্থ্য
পান্তাবুড়ি পান্তা খেতে ভালবাসত। ‘শুকনো লঙ্কা পোড়া, কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে পান্তা খেয়ে বুড়ির কী আনন্দ।’ এই গরমে পান্তা ভাত খেয়ে  অমন আনন্দ এই বাংলার অনেকেই উপভোগ করে থাকেন। কিন্তু এই ভাললাগাটা এদেশে ‘মার্জিনাল’। সনাতন বাঙালি রান্নার মেনুতে পান্তা ভাতের নাম ওঠে না কখনও। অথচ, বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত, গরম ভাতের তুলনায় পান্তার উপকার বেশি।  গ্রামবাংলার বড় একটা অংশ এই গরমে পান্তা ভাত খেয়ে কাজে বেরোয় নিত্য। এতে মাঠে-ঘাটে চড়া রোদে কাজ করতে সুবিধা হয় বলেই তাঁদের দাবি। পুষ্টিবিদরা সেই দাবি উড়িয়ে দিচ্ছেন না মোটে। পুষ্টিবিদ রেশমি রায় চৌধুরীর কথায়, ‘‘পান্তা ভাতের পুষ্টিগুণ বেশি। দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। সবচেয়ে বড় কথা শরীর ঠান্ডা থাকে এই গরমে।’’ বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা যাচ্ছে ১০০ গ্রাম পান্তা ভাতে (১২ ঘণ্টা পর) ৭৩.৯১ মিলিগ্রাম আয়রন থাকে, গরম ভাতে সেখানে মাত্র ৩.৪ মিলিগ্রাম। এছাড়াও ১...