Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

মুস্তাফিজ বিশ্বমানের বোলার’

খেলাধুলা
মুস্তাফিজকে সানরাইজার্সে অন্তর্ভূক্ত করায় তার দল আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় সানরাইজার্সের কোচ টম মুডি। তিনি বলেন, 'সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও মুস্তাফিজ প্রমাণ করেছে সে একজন টপ ক্লাস বোলার। টম মুডি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আমি মুস্তাফিজের সঙ্গে দেখা করেছি। সে দারুণ সম্ভাবনাময় একজন তরুণ খেলোয়াড়। আশা করি সে দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নেবে। সে বরাবরই বড় ম্যাচের খেলোয়াড়। এশিয়া কাপ এবং বিশ্বকাপে মুস্তাফিজ সেটা প্রমাণও করেছে। তার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।' আশিষ নেহরার সঙ্গে মুস্তাফিজের পেস বোলিং জুটি সানরাইজার্স হায়দারাবাদের জন্য দারুণ কাজে দেবে উল্লেখ করে টম মুডি বলেন, 'তারা দুজনই বিশ্বমানের বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তারা দারুণ প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।'...
শুটিংয়ে আহত ঐশ্বরিয়া

শুটিংয়ে আহত ঐশ্বরিয়া

বিনোদন
গুপ্তচর সন্দেহে পাকিস্তানে কারাবন্দি অবস্থায় মৃত ভারতীয় চাষীর জীবন নিয়ে নির্মাণাধীন ‘সর্বজিৎ’ ছবির দৃশ্যধারণে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। একটি দৃশ্যে উঁচু-নিচু রাস্তায় দৌড় দিতে হয়েছিলো তাকে। দৌড়াতে গিয়ে জুতা ছিঁড়ে যাওয়ায় পায়ের পাতায় চোট পেয়েছেন তিনি। ওমাঙ কুমার পরিচালিত ছবিটির চিত্রায়ন হচ্ছিলো পাঞ্জাবে। তবে আহত হলেও কাজ বন্ধ রাখেননি অ্যাশ। তাই খালি পায়ে দৌড়েছেন। এ কারণে ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর পায়ের পাতায় রক্ত জমে লাল হয়ে গেছে। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুটিং চলাকালে হঠাৎ ঐশ্বরিয়ার জুতা ছিঁড়ে যায়। তবে জুতা আনতে অনেক সময় লাগতো। এ কারণেই তিনি খালি পায়ে ওই দৃশ্যের কাজ শেষ করেন। তাই আঘাতে তার পা বিবর্ণ হয়ে গেছে। একজন ক্রু সদস্য জানান, দৃশ্যধারণে ক্যামেরার পেছনের মানুষদের কাজটা বরাবরই সহজ করে দেন ঐশ্বরিয়া। তাদের ভাষ্য, ‘যখনই আমরা কোথাও আটকে যাই বা কোনো সমস্যার...

বার বার ক্ষুধা লাগার ৫ কারণ

সুস্বাস্থ্য
আপনি কি প্রায় সবসময়ই ক্ষুধা অনুভব করেন? ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের একঘণ্টা বাদেই কি ক্ষুধা অনুভূত হয়? এমনটা অনেকেরই হতে পারে, কিন্তু অনেকেই এর সঠিক কারণ জানেন না। বিশ্বের অন্যতম সর্ববৃহৎ পুষ্টি পণ্য সরবরাহকারী নিউট্রিসেন্টারের প্রধান পুষ্টিবিদ সোনা উইলকিনসন বার বার ক্ষুধা লাগার পাঁচটি কারণ জানিয়েছেন- প্রেগন্যান্সি - প্রেগন্যান্সির সময় ক্ষুধা বাড়ে, সঙ্গে বাড়ে ক্যালরির চাহিদাও। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এসময় স্বাস্থ্যকর খাবারের দিকে নজর রাখতে হবে। রিফাইন্ড ও চিনি সমৃদ্ধ খাবার ত্যাগ করুন। রাতে অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে - রাতে কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভারী খাবার খেলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগতে পারে। যখন আমরা একসঙ্গে অনেক বেশি কার্বোহাইড্রেট খাই, তখন চিনির মতোই তা খুব দ্রুত শরীর শুষে নেয়। রিফাইন্ড (পরিশোধিত) কার্বোহাইড্রেট বাদ দিয়ে পরিমিত আনরিফাইন্ড (অপরিশোধিত) কার্বোহাইড্রেট...

অনাবৃষ্টিতে হালদায় ডিম ছাড়ল মা মাছ ! জোয়ারে অতিরিক্ত লবনাক্ত পানি প্রবেশ বলে মনে করছেন হালদা বিশেষজ্ঞরা

সারা-দেশ
বিশেষ প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বজ্র বৃষ্টি ও প্রবল বর্ষণ ছাড়াই রুই জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। তবে সংগ্রহের পরিমান কম হওয়ায় হতাশ জেলেরা। নদী পাড়ের লোকজন জানিয়েছেন হঠাৎ করে মেঘের গর্জন ও বৃষ্টি বিহীন মা মাছ ড়িম ছাড়াই তুলানা মূলক ডিম সংগ্রহ হয়েছে কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া জানান, নদীতে জোয়ারের অতিরিক্ত লবনাক্ত পানি প্রবেশ করায় মা মাছ ডিম ছাড়তে পারে। তার মতে, হতে পারে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। তিনি হালদার পানি পরীক্ষার পর বজ্র বিহীন মা মাছ ডিম ছাড়ার কারণ জানতে পারবেন বলে জানিয়েছেন। জানা যায়, গতকাল ৭ এপ্রিল ভোর সকালে নদীতে মা মাছের আনাঘোনা বেড়ে যাওয়ার সংবাদ কিছু কিছু জেলে জানতে পারলেও বেশি ভাগ জেলেদের ছিল অজনা। পরে অবগত হয়ে নানা প্রস্তুতি নিয়ে অনেক ডিম সংগ্রহকারী নদীতে নামেন। ব...
কম্পিউটার হ্যাং হয়ে গেলে যা করবেন

কম্পিউটার হ্যাং হয়ে গেলে যা করবেন

বিজ্ঞান-প্রযুক্তি
বহু মানুষই কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কম্পিউটার লক হয়ে যাওয়ার সমস্যায় পড়েন। গুরুত্বপূর্ণ কাজের সময় এ সমস্যা বহু মানুষই গলদঘর্ম হন। এ সমস্যা দূর করার জন্য কয়েকটি উপায় দেওয়া হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। রিস্টার্ট করুন এ প্রক্রিয়াটি খুবই সাধারণ একটি বিষয়। কম্পিউটার যদি কোনো কারণে কাজ না করে তাহলে তা রিস্টার্ট করার জন্য পাওয়ার বাটন পাঁচ থেকে ১০ সেকেন্ড চেপে রেখে ছেড়ে দিন। এতে কম্পিউটার রিস্টার্ট হবে। তবে মনে রাখবেন এটি বেশিবার করলে কম্পিউটারের ক্ষতি হতে পারে। পরবর্তী প্রক্রিয়া কম্পিউটার যদি ঘন ঘন ফ্রিজ বা লক হয়ে যায় তাহলে কয়েকটি কাজ করতে পারেন। বিভিন্ন সমস্যাভেদে এ কাজগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এগুলো হলো- ১. ভালোভাবে স্টার্ট হলে কম্পিউটার যদি ঠিকঠাক স্টার্ট হয় তাহলে সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো সরিয়ে ফেলুন। এতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হলে...

লাভলুর দর্শক ফেরানোর চেষ্টা

বিনোদন
জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা সালাউদ্দিন লাভলু। রঙের মানুষ, ভবের হাট নাটকের মতো অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই নির্মাতা। এবার পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করছেন সোনার পাখি রুপার পাখি শিরোনামের নতুন ধারাবাহিক নাটক। কাজী সাহিদুল ইসলামের রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খালেদা আক্তার কল্পনা, ফারজানা চুমকি, নিলয়, মৌ প্রমুখ। গত শনিবার থেকে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। নির্মিতব্য এই নাটক প্রসঙ্গে নির্মাতা সালাউদ্দির লাভলু বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে এগিয়ে যাবে নতুন এই ধারাবাহিক নাটকরে কাহিনি। এতে হাস্যরসাত্মক কোনো বিষয় নেই। দেশের নারী দর্শকরা যে ধরনের ধারাবাহিক নাটক দেখতে অভ্যস্ত, এমন গল্প নিয়েই নাটকটি নির্মাণ করছি।’ এই নাটকের মাধ্যমে দেশের দর্শকদের বাইরের চ্যানেল থেকে ফিরিয়ে আনতে পারবেন বলেও আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।...

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হবে মুস্তাফিজ: মাশরাফি

খেলাধুলা
সদ্য সমাপ্ত বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট শিকার করে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। বিশ্বমঞ্চে যে দেশে খেলে প্রশংসা কুঁড়িয়েছেন, আবারো সেই দেশেই পা রাখলেন মুস্তাফিজ। হ্যাঁ, আইপিএল খেলতেই এখন ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন মুস্তাফিজ। এখন আইপিএলে নিজেকে মেলে ধরার পালা। মুস্তাফিজ সেটা পারবেন বলেও আশা প্রকাশ করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিস্ময়বালকের প্রতি মাশরাফির চাওয়া, সানরাইজার্স হায়দরাবাদ যদি মুস্তাফিজকে সব ম্যাচ খেলার সুযোগ দেয়, তাহলে টুর্নামেন্টের নবম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশের এই পেসার। মুস্তাফিজকে নিয়ে টাইগার দলপতি মাশরাফি মিডিয়াকে বলেন, 'আইপিএলে বিদেশি খেলোয়াড়ের কোটায় খেলবে মুস্তাফিজ'। জানি না, হায়দরাবাদের সব ম্যাচে খেলার সুযোগ পাবে কি না সে। যদি সুযোগ পায়, তাহলে মুস্তাফিজ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।...
খবরিকা’র বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা আগামীকাল ৭ এপ্রিল

খবরিকা’র বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা আগামীকাল ৭ এপ্রিল

মীরসরাই, স্লাইড
পাক্ষিক খবরিকার ১৭ তম বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল, ১লা বৈশাখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিযোগীতা, গুণীজন সংবর্ধণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সফল ও সার্থক করার নিমিত্তে আগামীকাল ৭ এপ্রিল ২০১৬ খ্রি. বৃহস্পতিবার বিকাল ৩টায় মীরসরাইস্থ খবরিকা কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় খবরিকার সকল বিভাগের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। রাজিব মজুমদার নির্বাহী সম্পাদক পাক্ষিক খবরিকা মোবাইল নং- ০১৮২৯৩৫০২৬৮...