বিশ্বের সাথে তাল মেলাতে হলে ইংরেজী শিক্ষায় শিক্ষিত হতে হবে -গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ঃ বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজী ও বিজ্ঞান শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। ইংরেজী শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারলে দেশ বিদেশে নেতৃত্ব দেয়া সম্ভব। গতকাল (৩জুন) মিরসরাই উপজেলা এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন মীরসরাইয়ে ৫টি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। এই জাতির ভবিষ্যত এই প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে সরকার এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের আয়োজনে ও এস রহমান ট্রাষ্টের পক্ষ থেকে নগদ প্রাইজবন্ড ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে মিরসরাই উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১২০জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল (৩জুন) শুক্রবার সকাল ১১টায় কলেজ...

