Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

ওরা প্রবীন হলেও, ফুটবলের দৌড়ে এখনো তরুণ……

ওরা প্রবীন হলেও, ফুটবলের দৌড়ে এখনো তরুণ……

খেলাধুলা, খেলার মাঠ
রাত সাড়ে ১১ টা। চারদিকে নিকষ কালো অন্ধকার। মীরসরাইয়ে মলিয়াইশের মাঠে তখনও আলোক রশ্মি উপচে পড়ছে। সহস্র দর্শকের সমাগমে পরিপূর্ণ মাঠ। কি হচ্ছে এখানে? হঠাৎ দেখি- ষাট উর্ধ্ব বয়সী ফুটবলার কেশব চৌধুরীকে কাঁদে নিয়ে, বিজয় উল্লাসে মঞ্চের দিকে এগিয়ে আসেন প্রবীন লাল দলের খেলোয়াড়রা। কোমর দুলিয়ে বিজয়ের নাচ-উল্লাস। এক সময় তাদের সাথেও যোগ দেন টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত প্রবীন সবুজ দল। বলছিলাম সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন কর্তৃক ৪৫ উর্ধ্ব বয়সীদের নিয়ে ঈদুল আযহার পরের দিন রাতে আয়োজিত দুর্বার প্রবীন ফুটবল ম্যাচ-২০১৬ এর কথা। ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে দুর্বার'র ছিল এ ব্যাতিক্রমী আয়োজন। সাধারণত তরুণরা ফুটবল খেলবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন বলা হবে প্রবীনরা ফুটবল খেলবে, তখন বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়।যেটি মীরসরাইয়ের সকল পর্যায়ের ফুটবলপ্রেমী মানুষদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে । তাও আবার রাত্রিকালীন। পর...

সাংবাদিক পলাশ সভাপতি, শাহাদাত চৌধুরী সেক্রেটারী, ইউছুফ সাংগঠনিক মীরসরাই প্রেস ক্লাব এর কমিটি গঠন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় একটি সমৃদ্ধ ও গ্রহনযোগ্য প্রেস ক্লাব গঠনের লক্ষে অদ্য ২৬ সেপ্টেম্বর ২০১৬ইং সোমবার বিকাল ৪টায় মীরসরাই পৌর সদরের পার্ক ইন এ সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  দৈনিক সংবাদ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক বাবু রণজিত ধরের সভাপতিত্বে  ও সাংবাদিক আমিনুল হক এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলায় দায়িত্বরত বিভিন্ন পত্রিকার  সাংবাদিকগন। সভায় সর্বসম্মতিক্রমে মীরসরাই প্রেস ক্লাব এর ৩১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। গঠিত কমিটি যথাক্রমে মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) সভাপতি, রণজিত ধর ( দৈনিক সংবাদ ) ও আমিনুল হক ( দৈনিক ইনকিলাব) কে সহ সভাপতি, শাহাদাত হোসেন চৌধুরী ( দৈনিক ইত্তেফাক) সাধারন সম্পাদক, রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ ও দৈনিক মানবজমিন) ও নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা) কে য...

হাবিবিয়া ইসলামী শিল্পীগোষ্ঠীর প্রথম অডিও এলবাম এখন বাজারে

বিনোদন
বর্তমানে সমাজের বেশীরভাগ মানুষ-ই প্রতিনিয়ত অপসংস্কৃতির ভেড়াজালে আবদ্ধ হচ্ছে, সকল অপসংস্কৃতিকে যুবসম্প্রদায়রা নিজস্ব সংস্কৃতি ভাবতে শুরু করেছে। আর তখন-ই সমাজের আনাচে কানাচে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেয়ার দৃঢ়প্রত্যয় নিয়ে পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত সংগঠন হাবিবিয়া ইসলামী শিল্পীগোষ্ঠীর প্রথম যৌথ অডিও এলবাম 'মাদীনাওয়ালার প্রেমে' বাজারে এসেছে। হামদ, না'ত, ইসলামী সঙ্গীত এবং আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.)'র শানে মর্সিয়া নিয়ে সাজানো এলবামটিতে কথা, কণ্ঠ ও সুর দিয়েছেন- তরুণ সঙ্গীতশিল্পী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী। সহযোগী কণ্ঠে ছিলেন- জুয়েল মাহমুদ, আলিম উদ্দিন তাওহীদ, মাহবুব আলম মারুফ ও জাকির আহমদ। দিকনির্দেশনায় ছিলেন- কবি রফীকুল ইসলাম মুবীন, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল প্রমূখ। প্রযোজনা ও পরিবেশনা করেছে- উত্তরণ মিডিয়া। এলবামটি জকিগঞ্জসহ সিলেটের বেশ কিছু লাইব্রেরীতে সংযুক্ত করা হয়েছে...

মীরসরাইয়ে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব  প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন মীরসরাই ফিলিং স্টেশনের পাশে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অনন্ত ৮জন। গতকাল (২৪ সেপ্টম্বর) শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের একপাশে কাত হয়ে যায়। এ দুর্ঘটনার স্থলেই নিহত হন ৫ যাত্রী । তাঁদের মধ্যে তিনজন বাসের যাত্রী। তাঁরা হলেন কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ (৫০), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাওকির তাজাম্মুল সুস্মিত(৩০) ও শাহিদা আক্তার (২৪) ছাড়া নিহত অন্য দুজন হলেন বাস চালকের সহকারী মোহাম্মদ আলী (৩০), ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী মিজানুর রহমান (৫০)। নিহত শাহিদা আক্তার  ‘ইয়ং’ নামক পোশাক কারখানার অপারেটর...

মীরসরাইতে সাংবাদিকদের একত্রিত করার জন্য গণপূর্তমন্ত্রীর উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত ঃ প্রেস ক্লাবের কমিটি ভেঙ্গে নির্বাচন দাবী সাংবাদিক নেতাদের

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের সাংবাদিকদের সকল গ্র“পিং অবসান, সকল সাংবাদিককে একই সংগঠনে একিভূত হওয়ার জন্য উদ্যোগ নেন মীরসরাইয়ের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত ১৫ সেপ্টেম্বর মীরসরাই প্রেস ক্লাবের মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূর্তমন্ত্রী মীরসরাইয়ের সাংবাদিকদের একাধিক সংগঠনে বিভক্ত হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের বিবেক। সাংবাদিকরা যদি সবাই সকল অন্যায়, অত্যাচার ও দূর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। কিন্তু সাংবাদিকরা যদি নিজেরা বিভক্ত হয়ে পড়ে তাহলে তারা কীভাবে জাতিকে পদ দেখাবে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মিরসরাইয়ের সাংবাদিকদের একত্রিত করে মিরসরাই প্রেস ক্লাবের নতুন কমিটি দেওয়ার জন্য এসময় তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান ও মীরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহ...

পাত্রী চাই

সারা-দেশ
পাত্রের বয়স (২৮) পেশা,ব্যবসায়ী। ডিভোর্সি পাত্রের জন্য ডিভোর্সি  পাত্রী চাই । পাত্রীর বয়স ২৫ বছরের মধ্যে হলে ভালো । শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এস এইস সি। যোগাযোগ :-০১৮১৩৮১৪৪৩০/০১৮৬৩১৪২৫৬৪

মীরসরাইয়ে ১৫ দিন ধরে চাকুরীজীবি নিখোঁজ

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে ১৫দিন ধরে রফিকুল ইসলাম (৫০) নামে অবসরপ্রাপ্ত এক চাকুরীজীবি নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনায় রফিকুলের বড়ভাই মনির আহম্মদ জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন (নং ৬৭৫/১৬)। জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সীতাকুন্ডের ভাটিয়ারি থেকে একটি ফ্র্রিজ ক্রয় করে সন্ধ্যার দিকে পিকআপ যোগে বাড়ি ফিরছিলেন। সর্বশেষ সন্ধ্যা ৭টায় বড় দারোগাহাট যখন ছিলেন, তখন মুঠোফোনে যোগাযোগ হয় বাড়িতে। প্রায় ১৫ মিনিট পর থেকে তাঁর মুঠোফান বন্ধ হয়ে যায়। ১৫দিন পরেও তাঁর কোনো সন্ধান না পেয়ে সবাই দুশ্চিন্তায় রয়েছে স্বজনরা। রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জাহাজে চাকরি করেছেন। প্রায় তিন বছর হলো তিনি চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে জীবনযাপন করছিলেন। রফিকুলের বড়ভাই মনির আহম্মদ কোন সহৃদয়বান ব্যক্তি কোনভাবে রফিকুল ইসলামের সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৮১৯৯৪৭৭৭১, ০১৮১১৯৫৯৬৮২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন। এ বিষয়ে জোরার...

মহাসড়কের মীরসরাইতে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে ২জন নিহত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব  প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যান ও ট্রাকের পরস্পর সংঘর্ষে কাভার্ডভ্যান হেলপার ও স্থানীয় বিএসআরএম এর এক শ্রমিকের মৃত্যু হয়। গত বৃহ¯প্রতিবার ( ২২ সেপ্টেম্বর) রাত ১০টায় উক্ত দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন জানান ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাক বগুড়া ট ১১-০৪১৫ কে একই দিকে গামী অপর একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো ট-১১-০৪০৪ পেছন থেকে ধাক্কা দিলে উক্ত দুর্ঘটনা ঘটে। এসময় পথচারি বিএসআরএম এর শ্রমিক মোশাররফ হোসেন ( ৩২) ও কাভার্ড ভ্যান এর একজন হেলপার ( ২৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এছাড়া আহত কাভার্ডভ্যান চালককে ভর্তি করা হয়েছে স্থানীয় মস্তাননগর হাসপাতালে। হেলপারের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যান দুটোকেই আটক করে। উক্ত ঘটনার পর অন্তত ১ ঘন্টা মহাসড়কের দুপাশে যানজটের ও সৃ...