Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

ক্যন্সারের সাথে লড়ছেন ডাঃ আলাউদ্দিন, সাহায্যের আবেদন

মীরসরাই, সারা-দেশ
খবরিকা ডেক্স: : কোলোরেক্টাল ক্যান্সার এ আক্রান্ত , ডাঃ আলাউদ্দিন,এম.বি.বি.এস (চট্টগ্রাম মেডিকেল কলেজ),বি.সি.এস (স্বাস্থ্য,মেডিসিন, হৃদরোগ ও ডায়বেটিকস) রোগ অভিজ্ঞ, তিনি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্র্ব মায়ানী গ্রামে মোল্লা বাড়ির পিতা মৃত তাহের আহাম্মদ,মাতা-মৃত মাজেদা খাতুন এর ছেলে । তিনি মীরসরাই উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ সুনামের সাথে কর্মরত অবস্থায় এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন। গত ১৫ ফ্রেবুয়ারী ২০১৬ তারিখে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যান। সে অনুযায়ী মার্চ মাসের ৭ তারিখে সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অপারেশন করা হয়। চিকিৎসার জন্য এই পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হয়েগেছে। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পর্যন্ত ৪টি ক্যামো থেরাপি দেওয়া হয় । ডাক্তার আরো বলেছেন তাকে আরো ক্যামো থেরাপি দিতে হবে। এমতাবস্থায় তার উন্নত চ...

মীরসরাইয়ে পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুগোৎসব পালনে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। মতবিনিময় সভায় উপজেলা ৮৩টি পূজা মন্ডপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সভার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ একেএম উদ্দিন ভূঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চেয়ারমম্যান কবির আহম্মদ নিজামী, নুরুল মোস্তফা, এমরান হোসেন, ফজলুল করিম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন মাষ্টার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম শর্মা প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব পলাশ ও সহ সভাপতি রণজিত ধর ও আমিনুল হক , উক্ত সভায় আসন্ন শারদীয় দূর্গা উৎ...

ঢাকা চট্টগ্রাম প্রস্তাবিত সিক্স লেন এর ফ্লাইওভারের দাবীতে মীরসরাইতে সর্বসাধারনের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম বর্তমান ফোরলেন মহাসড়ককে সিক্স লেন করার জরীপ ও অধিগ্রহন প্রক্রিয়া চলছে সম্প্রতি। ইতিমধ্যে মীরসরাই সদরে উক্ত সিক্স লেন এর জন্য ফোর লেন এর পশ্চিম পার্শ্ব এলাকার জরীপ ও জমি অধিগ্রহন প্রক্রিয়া চলছিল। এর মধ্যে অধিগ্রহনের আওতায় পড়ার সম্ভাবনা দেখা দেয় বেশ কিছু বাড়িঘর, প্রাচীন কবরস্থান সহ বেশ কিছু স্থাপনা। আর তাই এলাকার কিছু জনসাধারন জনপ্রতিনিধি ও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গতকাল রবিবার ( ২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে এক মানববন্ধন করে। এসময় মীরসরাই সদরে প্রস্তাবিত সিক্স লেন এর ক্ষেত্রে ফ্লাইওভারের দাবীতে সর্বসাধারনের পক্ষে বক্তব্য রাখেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, সাবেক ১১ নং মঘাদিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মীরসরাই পৌর নাগরিক ফোরামের সভাপতি শেখ শহিদুন্নবী, সালাউদ্দিন, মোশাররফ হোসেন, শেখ জসিম উদ্দিন, নু...

সুস্থ থাকতে দিনে একবার ভেষজ চা

সুস্বাস্থ্য
স্বাস্হ্য ডেস্ক : চা খাওয়ার অভ্যাস থাকলে তো ভালোই, না-থাকলেও দিনে একবার এই ভেষজ চায়ে গলা ভেজান। অন্ততপক্ষে ৬ ধরনের অসুখকে ঠেকিয়ে রাখতে পারবেন। আপনাকে সারাদিন সতেজ রাখার পাশাপাশি পূরণ করবে ভিটামিনের ঘাটতি। জানুন কিভাবে তৈরী হবে ভেষজ চা- উপকরণ: ১. এক টুকরা আদা ২. লেবুর রস: ২ টেবল চামচ (অরগ্যানিক হলে ভালো) ৩. এক টুকরা দারচিনি ৪. খাঁটি মধু: ১ চামচ ৫. পরিস্রুত পানি: দেড় কাপ যে ভাবে বানাবেন: পানি টগবগ করে ফুটিয়ে তাতে আদার কুঁচি মেশান। এই অবস্থায় আর কিছুক্ষণ ফুটিয়ে আঁচ কমিয়ে দিন। দুই-তিন মিনিট পরে দারচিনি মিশিয়ে আরও ৫ মিনিট ফোটাতে হবে। এরপর মিশ্রণটিকে ভালো করে নাড়তে থাকুন এবং ধীরে ধীরে মধু মেশান। ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টের জন্য লেবুর রস মেশান। বিশেষ এই চায়ের উপকারিতা: ডায়াবেটিস: সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, আদা ও লেবুর মিশ্রণে তৈরি এই চা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উ...
ওয়ানডেতে বাংলাদেশের ১০০ জয় : কার বিপক্ষে কয়টা

ওয়ানডেতে বাংলাদেশের ১০০ জয় : কার বিপক্ষে কয়টা

খেলাধুলা
স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। মিরপুরে কাল আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডেতে শততম জয় পেল টাইগাররা। ৩১৫ ওয়ানডের পর এল জয়ের সেঞ্চুরি। বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছে জিম্বাবুয়েকে। সবচেয়ে বেশি ম্যাচও জিম্বাবুইয়ানদের বিপক্ষে। ৬৭ ম্যাচে জয় ৩৯টিতে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কার বিপক্ষে কয়টি জয় প্রতিপক্ষ                  ম্যাচ       জয়     হার        ফল হয়নি আফগানিস্তান           ৫          ৩        ২            ০ অস্ট্রেলিয়া               ১৯         ১        ১৮           ০ বার্মুডা                   ২           ২        ০            ০ কানাডা                  ২           ১        ১             ০ ইংল্যান্ড                  ১৬         ৩       ১৩            ০ হংকং                     ১    ...

তিশা’র নতুন চলচ্ছিত্র ”হালদা”

বিনোদন
গুনী অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ এবারই প্রথম তিশাকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করছেন। তাই নির্মাতা হিসেবে তৌকীর আহমেদকে এবার হয়তো একটু বেশিই চাপ নিতে হবে। তিশার সাথে এই ছবিতে আরো অভিনয় করবেন জাহিদ হাসান, মোশাররফ করিম। এবারই প্রথম তিনি এই পরিচালকের ছবিতে অভিনয় করছেন। তিশা বলেন, ‘তৌকির ভায়ের এই চলচ্চিত্রটির কাহিনি আমার অনেক ভালো লেগেছে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। সত্যি বলতে কী, তৌকির ভাইয়ের কাজের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিলো এবং আছে। নির্মাতা হিসেবে তিনি সেই বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমার বিশ্বাস এই ছবিটি ভালো হবে। আমি চেষ্টা করছি আমার অভিনীত চরিত্রটি সুন্দর করে তুলে ধরতে। বুধবার (২৮ সেপ্টেম্বর) শুটিং স্পট ঘুরে দেখা যায় শুটিং দেখার জন্য দুরদুরান্ত থেকে লোকজনের ভীড় করছে। গত দুই দিন থেকে “হালদা” ছবির শুটিং চলছে। হালদার আশপাশের বহু পরিবার ছবির শুটিং স্পট...

মীরসরাইয়ে ৮৩টি পূজা মন্ডবে চলছে শেষ মূহুর্তে প্রস্ততি

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: আর কয়েক দিন পর শক্তিরুপিনী, অসুর বিনাশিনী মা দূর্গা দেবীর পূজা শুরু হতে যাচ্ছে। দেশের সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে আন্দনের বন্যা বইতে শুরু করেছে। এর মধ্যে মৃৎ শিল্পীরা তাদের হাতের কাজ গোছাতে শুরু করেছেন। পূজা মন্ডবের নেতৃবৃন্দ নিচ্ছে চুড়ান্ত প্রস্তুতি। সারা দেশের ন্যায় চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজা উৎযাপন করা হয়ে থাকে। এবার মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের ৮৩টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সরেজমিনে দেখা যায় যে মীরসরাই উপজেলার করেরহাট, বারইয়ারহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর, মিঠাছরা, মিঠানালা, রাজাপুর, মীরসরাই, মলিয়াইশ,আবুতোরাব, বড়তাকিয়া, কমলদহ, সাতবাড়িয়া এবং জাফরাবাদ সহ সকল মন্দিরে চলছে শেষ মহুর্তে প্রতিমা তৈরির কাজ। সরেজমিনে বিভিন্ন পুজা মন্ডব ঘুরে দেখা গেছ...

মীরসরাইয়ে সর্প দংশনে শিশুর মৃত্যু

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে সর্প দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আব্দুল্ল্যাহ আল নোমান (৬)। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাড়ির শিশুদের সাথে খেলাধূলা করার একপর্যায়ে একটি বিষাক্ত সর্প তাকে দংশন করে। সে মীরসরাই পৌরসভার নাজির পাড়া গ্রামের প্রবাসী আবদুল মতিনের এক মাত্র পুত্র। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তার মৃত্যু হয়।...