Friday, October 23Welcome khabarica24 Online

মীরসরাইয়ে পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়


mirsarai-photo-04-10

নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুগোৎসব পালনে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। মতবিনিময় সভায় উপজেলা ৮৩টি পূজা মন্ডপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সভার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ একেএম উদ্দিন ভূঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চেয়ারমম্যান কবির আহম্মদ নিজামী, নুরুল মোস্তফা, এমরান হোসেন, ফজলুল করিম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন মাষ্টার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম শর্মা প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব পলাশ ও সহ সভাপতি রণজিত ধর ও আমিনুল হক ,

উক্ত সভায় আসন্ন শারদীয় দূর্গা উৎসব শান্তি পুর্ণ ভাবে যাতে উৎযাপন করা যায়। তার জন্য উপজেলা প্রশাসন সর্বাথক ভাবে সহযোগিতা আশ্বাস প্রদান করেন।