Friday, October 23Welcome khabarica24 Online

ক্যন্সারের সাথে লড়ছেন ডাঃ আলাউদ্দিন, সাহায্যের আবেদন

iuu-copy

খবরিকা ডেক্স: : কোলোরেক্টাল ক্যান্সার এ আক্রান্ত , ডাঃ আলাউদ্দিন,এম.বি.বি.এস (চট্টগ্রাম মেডিকেল কলেজ),বি.সি.এস (স্বাস্থ্য,মেডিসিন, হৃদরোগ ও ডায়বেটিকস) রোগ অভিজ্ঞ, তিনি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্র্ব মায়ানী গ্রামে মোল্লা বাড়ির পিতা মৃত তাহের আহাম্মদ,মাতা-মৃত মাজেদা খাতুন এর ছেলে । তিনি মীরসরাই উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ সুনামের সাথে কর্মরত অবস্থায় এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন। গত ১৫ ফ্রেবুয়ারী ২০১৬ তারিখে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যান। সে অনুযায়ী মার্চ মাসের ৭ তারিখে সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অপারেশন করা হয়। চিকিৎসার জন্য এই পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হয়েগেছে। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পর্যন্ত ৪টি ক্যামো থেরাপি দেওয়া হয় । ডাক্তার আরো বলেছেন তাকে আরো ক্যামো থেরাপি দিতে হবে। এমতাবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। দেশের বিত্তবান এবং হিতৈশী জনের কাছে তার অকুল আবেদন তারা যেন তার চিকিৎসার জন্য দু’হাতে সাহায্য হাত বাড়িয়ে দেন। তাহলে বেঁচে যাবে একটি প্রাণ বেছে যাবে একজন সেবক।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
ডা: মো: আলাউদ্দিন
গ্রাম-পূর্ব মায়ানী,পোঃ আবুতোরাব বাজার
মীরসরাই,চট্টগ্রাম
মোবাইল নংঃ ০১৭১৮৮৫৪৬১৭

এ্যাকাউন্ট নম্বরঃ ০০৮৫০৩১০০১৬৪১৫,
মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ,
আবুতোরাব বাজার শাখা।
ব্যাক্তিগত বিকাশ নংÑ০১৮১৫-৭০৭৬৯৯