Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইয়ে বুকে ও পেটে বেঁধে বাংলা মদ পাচার কালে ২ মহিলা আটক

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে অভিনব কায়দায় বুকে ও পেটে বেঁধে পাচারকালে ২ নারীকে ৩০ লিটার মদ সহ গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ওই ২ নারী মাদক পাচারকারী বুকের বক্ষবন্ধনির নিচ থেকে পেট পর্যন্ত মাদকগুলোকে বেঁধে পাচার করছিল। করেরহাটের উপজাতীয় জনপদ সাবনেরখিল গ্রাম পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে ওরা। জোরারগঞ্জ থানার পুলিশ অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ জানান করেরহাট ইউনিয়নের সাবনের খিল এলাকায় রোকেয়া বেগম ও রিমা বেগম দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কায়দায় পেটের সাথে বাংলা মদগুলো বেঁধে চট্টগ্রাম নিয়ে যায়। আজ গোপন ভাবে খবর পেয়ে এক জনের বুক ও পেটে বাঁধা পলিব্যাগ গুলোতে সর্বমোট ১৫ লিটার করে মদ পাওয়া গেছে। দুজনের কাছে উপস্থিত ৩০ লিটার মদ সহ আটক করা হয়। এই মদ গুলো চট্টগ্রাম নিয়ে গিয়ে আরো কয়েক গুন পানি মিশ্রিত করে তা বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করে। এসআই ব...
আফগানদের সাথে খেলতে বিসিবি একাদশে ইমরুল-সাব্বির

আফগানদের সাথে খেলতে বিসিবি একাদশে ইমরুল-সাব্বির

খেলাধুলা
আজই আসছে আফগানিস্তান। প্রথমবারের মতো তাদের সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজ সামনেই। তার আগে আফগানদের সাথে আছে বিসিবি একাদশের একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচ। ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় অনুষ্ঠেয় সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে জাতীয় দলের ওয়ানডে পুলের সাত সদস্য আছেন। ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক সেই সাতের গুরুত্বপূর্ণ তিন জন। ইংল্যান্ড দল আসছে ৩০ সেপ্টেম্বর। তার আগেই টাইগারদের হোম সিজন শুরু হচ্ছে। আফগানদের সাথে সিরিজটা এফটিপিতে নেই। তবে আয়োজন করা হয়েছে নিজেদের উদ্যোগে। তাতে ৩ ওয়ানডের একটি সিরিজ যেমন খেলা হবে তেমন ইংল্যান্ডের সাথে খেলার আগে প্রস্তুতিটাও নেওয়া হবে। গত ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সদস্যের পুলের জাতীয় দল অনুশীলন করছে। সেই দলের ইমরুল, সাব্বির, এনামুলকে ছাড়াও বিসিবি একাদশে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন, শুভাশিস রায়, মেহেদি হাসান ও আলাউদ্দিন বাবুকে। তার মানে আফগানদের বিপক্ষে ওয়ানডে স...

বাজারে আসতে চলেছে ঘুম পাড়ানি মেশিন !

সুস্বাস্থ্য
পরলেই ঘুম ! এরকমই এক মেশিন এবার আসতে চলেছে বিশ্ব বাজারে ৷ যা পরেলই ঘুম আসতে বাধ্য ৷ আপাতত এই মেশিন নিয়ে চলছে পরীক্ষা-নীরিক্ষা ৷ মার্কিন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকই তৈরি করে ফেলেছেন এই মেশিন ৷ এখন শুধু চলছে শেষপর্যায়ের পরীক্ষা ৷ শেষ পর্যায়ের পরীক্ষার জন্য মেশিনটি লাগানো হয়েছে প্রায় ১০০ জন নানা বয়সি মানুষের মধ্যে ৷ তা কীভাবে কাজ করবে এই ঘুম পাড়ানি মেশিন ! গবেষকরা জানিয়েছেন, যারা নিয়মিত অনিদ্রার কারণ অবচেতন মনে লুকিয়ে থাকা টেনশন ও স্ট্রেস ৷ আর এই স্ট্রেসই অনিদ্রাকে বাড়িয়ে তোলে ৷ গবেষকরা জানিয়েছেন, অবচেতন মনের স্ট্রেস কোনও ওষুধে দূর করা সম্ভব নয় ৷ মনকে শান্ত রাখাটাই সবচেয়ে বেশি জরুরী৷ গবেষকরা জানিয়েছেন, এই মেশিন এই কাজটিই করে ৷ মনকে শান্ত করে ঘুম আসতে সাহায্য করে ৷ নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, চোখের ওপর পট্টির মতো এই মেশিন পরতে হয় ৷ নরম প্যাড দিয়ে...

রক্ত দেওয়ার আগে যে ৫টি বিষয় মাথায় রাখবেন

সুস্বাস্থ্য
রক্তদান খুবই ভাল একটি পদক্ষেপ। গত দু’তিন দশক ধরেই রক্তদান কর্মসূচির একটি সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু রক্ত দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি— ১. রক্ত দেওয়ার আগে রেড ক্রস সোসাইটির নিয়মকানুন পড়ে নিন, জেনে নিন আপনি রক্ত দেওয়ার পক্ষে আদৌ উপযুক্ত কি না। কী কী ধরনের রোগব্যাধি শরীরে থাকলে একজন রক্তদান করতে পারেন না তা ডোনারের নিজের উদ্যোগেই জেনে নেওয়া উচিত।  ২. সাধারণত সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত নিতে আসেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কিন্তু তা সত্ত্বেও রক্ত দেওয়ার আগে জেনে নেওয়াই ভাল। কোন ভুঁইফোড় প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে লোকজন আসছে শুনলে এড়িয়ে যাওয়াই ভাল।  ৩. খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্তদান করলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না। আর আপনার রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেওয়া হচ্ছে কি না।  ৪. খালি পেটে রক্ত দিতে কখনোই ...
এই ৩ তথ্য ফেসবুকে শেয়ার করবেন না!

এই ৩ তথ্য ফেসবুকে শেয়ার করবেন না!

বিজ্ঞান-প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দিনে দিনে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ও ব্যবহার যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ফেসবুকে আপনার শেয়ার করা তথ্যকে কেন্দ্র করে জালিয়াতির বহরও। বর্তমানে সাইবার দুষ্কৃতিদের অন্যতম হাতিয়ার হচ্ছে আইডেনটিটি থেফ্ট নামের কৌশল, যেখানে একজন ব্যক্তির বিবিধ তথ্য হাতিয়ে নিয়ে তার ব্যক্তি পরিচয়কে জাল করে তাকে আর্থিকভাবে লুণ্ঠন করা হয়। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই তার নিজের আসল নাম, জন্মতারিখ এবং বাসস্থানের কথা জানিয়ে দেন তার প্রোফাইলে। এর ফলে দুষ্কৃতিদের কাজ আরো সহজ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ব্যক্তিগত তথ্য যদিও বা শেয়ার করা যেতে পারে ফেসবুকে, বিশেষ কিছু তথ্য ফেসবুকে শেয়ার করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। পিইডাব্লিউ রিসার্চ সেন্টার থেকে বলা হচ্ছে, নিজের সম্পর্কে তিন ধরনের তথ্য কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা উচিৎ নয়। কী সেই সব...

মীরসরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি: সাদা মেঘের ভেলা ও শুভ্র কাশফুলের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে শরৎ। শরতে উদ্যাপিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মীরসরাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েকদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। প্রতিমার গায়ে চলছে এখনো শুধু মাটির কাজ, তুলির আচড় এখনো লাগেনি। সবাই ব্যস্ত মায়ের শ্রদ্ধা অর্পনের নিয়মনীতি নির্ধারণ আর নিজেদের গুছোনোর কাজে। তারই আলোকেই দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি মীরসরাই বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের ৮৩টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সরেজমিনে দেখা যায় যে মীরসরাই উপজেলার করেরহাট, বারইয়ারহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর, মিঠাছরা, মিঠানালা, রাজাপুর, মীরসরাই, মলিয়াইশ,আবুতোরাব, বড়তাকিয়া, কমলদহ, সাতবাড়িয়া এবং জাফরাবাদ সহ সকল মন্দিরে চলছে পুরোদমে প্রত...

মীরসরাইয়ে সর্প দংশনে যুবকের মৃত্যু

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে সর্প দংশনে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার হামিদ আলী ভূঁইয়া বাড়ির মৃত নুরুল গণির কনিষ্ঠ পুত্র। তার স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহছান উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে মাঠে কৃষি কাজ করার সময় আনোয়ার হোসেনকে বিষাক্ত সাপ দংশন করে। এরপর তাকে উদ্ধার প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।...
আফগান ও ইংল্যান্ড সিরিজে থাকছেন না মীরসরাইয়ের মারুফ টাইগার

আফগান ও ইংল্যান্ড সিরিজে থাকছেন না মীরসরাইয়ের মারুফ টাইগার

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক: খাইরুল ইসরাম মারুফ বাংলার ক্রিকেটের দারুন এক সমর্থক। সব সময় মাঠে থাকেন বাংলাদেশ দলকে সমর্থন করা জন্য। সর্ব শেষ ভারতে অনুষ্ঠিত টি টিয়েন্টি বিশ্বাকাপে দেখা যায় তাকে। নিজের টাকায় পাড়ি জমান প্রিয় দলের খেলা দেখতে সেখানে অবশ্য ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি পরে হোটেল যেতে পারেনি এবং সকালে না খেয়েই মাঠে যান দলকে সমর্থন করার জন্য। বর্তমানে এই টাইগার কুয়েতে আছেন এবং সেখানে ঈদও উদযাপন করেছেন। এই সমর্থক কে হয়তো টাইগারও মিস করবেন। কুয়েত থেকে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি। টাইগার ফ্যান দের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি ছড়িয়েছেন , শোয়েব আলী ও BCSA , সাম্প্রতিক কালে মাশরাফিকে নিয়ে লিখা ” হৃদয়ে মাশরাফি ”লেখক এম ইমাম হোসাইন টাইগার প্রেমী হিসেবে নিজেকে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।...