Friday, September 11Welcome khabarica24 Online

কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে

স.র. সাঈদ : কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী পরিষদের সভা। বিকেল চারটায় সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলম, সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিতু, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুব,ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক এমদাদ হোসেন টিটু, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক শাখাওয়াত হোসেন এবং দপ্তর সম্পাদক তানভীর হোসেন রুমন সহ সংগঠনের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে দীর্ঘ প্রায় ঘন্টা আলোচনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলম বলেন, আমাদের সংগঠন সবসময় গরীব দুঃখী মানুষের পাশে থাকবে। সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিতু সভাপতির সিদ্ধান্তে একমত হয়ে সংগঠনের সামাজিক কর্মকাণ্ড সফল করার মানসিকতা ব্যক্ত করেন। কয়েকঘন্টার আলোচনায় আগামী মাসের কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলম কার্যনির্বাহী পরিষদের সভা সমাপ্ত ঘোষণা করেন।