Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে যুগান্তরের বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাতাকে স্মরণ অনুষ্ঠান


নিজস্ব প্রতিনিধি :: দৈনিক যুগান্তরের ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পন উপলক্ষে যুগান্তরের প্রতিষ্ঠানা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে স্মরণ অনুষ্ঠান যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, শেষ বিদায়ের বন্ধুর সভাপতি সাংবাদিক নুরুল আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি সাংবাদিক নয়ন কান্তি ধূম । আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন সাংবাদিক বৃন্দ যথাক্রমে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, মোহনা টিভি প্রতিনিধি কামরুল ইসলাম,

 

এশিয়ান টিভি প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি, দৈনিক খবরপত্র প্রতিনিধি জিয়াউর রহমান জিতু, শিক্ষিকা পুশকিন চৌধুরী, খবরিকা প্রতিনিধি মীর হোসাইন ও এমদাদুল হক ভূঞা প্রমুখ। আলোচনা শেষে অতিথীবৃন্দ কেক কেটে যুগান্তর শুভ কামনা করে সবাইকে কেক খাইয়ে দেন।

 


আলোচনা পর্বে অতিথীগন তাঁদের বক্তব্যে দৈনিক যুগান্তরের সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রসংশা করেন এবং যুগান্তর প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।