Friday, September 11Welcome khabarica24 Online

চট্টগ্রামের শ্রমিক সমাবেশে যোগ দিল মীরসরাই বিএনপি


নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামে রবিবার (১৬ জুলাই) শ্রমিক সমাবেশে যোগ দিয়েছে মীরসরাই উপজেলা বিএনপির একটি দল। মীরসরাই উপজেলা বিএনপির আহŸায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উক্ত দলে সাবেক রেড ক্রিসেন্ট সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম সহ শ্রমিক দলের সভাপতি আবুল বশর ও সাধারণ সম্পাদক শামসুল হুদা খান সাবের নেতৃত্বে উক্ত সমাবেশে মীরসরাই থেকে শত শত নেতাকর্মী যোগ দেন বলে জানান শাহিদ চৌধুরী। এসময় মিছিলকারীরা একদফার বিভিন্ন দাবী সহ ব্যানার ফেষ্টুন বহন করে ।