
নিজস্ব প্রতিনিধি ::
পাক্ষিক খবরিকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার ( ২১ মার্চ) খবরিকা কার্যালয়ে খবরিকার সম্পাদক মাহবুব পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আবছার, প্রবীণ সাংবাদিক নীরদ বরণ মন্ডল, নাট্যকার ও লেখক মঈন উদ্দিন চৌধুরী সেলিম, প্রফেসর আক্তারুজ্বামান ও শিক্ষিকা জিনাত আরা । দোয়া মোনাজাত করেন সাংবাদিক নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ যথাক্রমে রনজিত ধর, রাজীব মজুমদার, আব্দুল মান্নান রানা, মামুন নজরুল, সানোয়ার ইসলাম রনি, জাবেদ হোসাইন, আবুল খায়ের, জিয়াউর রহমান জিতু, এমদাদুল হক ভূঞা, নাসির উদ্দিন ভূঞা, মীর হোসেন, ইব্রাহিম মাহমুদ, হারাধন চক্রবর্তি, তাকিবুর রহমান ও নাবিদ আল ইউসরা । মাহফিলে দোয়া মোনাজাত কালে গাঁজা ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়কর হামলা এবং বর্বরতার তীব্র জানিয়ে মহান স্রষ্ঠার কাছে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়।


