Tuesday, July 28Welcome khabarica24 Online

মায়ানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচী অংশ সদস্য নবায়ন উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :- মীরসরাইতে মায়ানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচী অংশ সদস্য নবায়ন উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ১৯ মার্চ শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সিনিয়র সদস্য আবদুল আউয়াল চৌধুরী
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, জাসাস মীরসরাই উপজেলার সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিন,মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার ইউনুস, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।সর্বশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন আবুতোরাব কেন্দ্রীয় মসজিদের ইমাম মো.ইমাম হোসেন।