Monday, September 14Welcome khabarica24 Online

এরশাদের ভারত সফর বাতিল

image_109185.ershad2

ভারত সফর বাতিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার বিকেল ৫টা ২০ মিনিটে তার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল।এরশাদের ভারত সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর অব. খালেদ আখতার। তিনি জানান, এরশাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই আজ ভারতে যাচ্ছেন না। ছেলে এরিককে সে দেশের একটি স্কুলে ভর্তির খোঁজ নিতে এরশাদ এই সফরের কর্মসূচি গ্রহণ করেছিলেন বলে জানা যায়।