Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মহাসমাবেশ করার ঘোষণা হেফাজতের

সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মহাসমাবেশ করার ঘোষণা হেফাজতের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ওলামা-মাশায়েখরা। ২৪ ডিসেম্বর মহাসমাবেশ করতে দেয়া হবে না আইনপ্রতিমন্ত্রীর ঘোষণার পর রোববার এক যৌথ বিবৃতিতে দেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই মহাসমাবেশ সফল করার জন্য সকল আলেম-ওলামা, ইমাম-খতীব, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে হেফজতের ঢাকা মহানগর আলেমগণ বলেন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমানের মূল দায়িত্ব। মহানবী (সা.) এর শানে যারা বেয়াদবি ও কটূক্তি করে তারা সবচেয়ে নিকৃষ্ট। এক শ্রেণীর হীনমনা মানুষ মহান আল্লাহ ও তার প্রিয় রাসুলকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে ওলামাদের ওপর এর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।হেফাজতে ইসলামের কোনো র...
মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেনবিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেশবাসীর উদ্দেশ্য তার বক্তব্য তুলে ধরবেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশে চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর তার বক্তব্য দেশবাসীর উদ্দেশে তুলে ধরবেন।ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন দাবিতে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলছে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ শেষ হবে মঙ্গলবার বিকাল ৫টায়।...
তাজরিন ট্রাজেডি : মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

তাজরিন ট্রাজেডি : মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পোশাক শিল্প গ্রুপ তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন ও তার স্ত্রী চেয়ারম্যান মাহবুবা আকতারসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা (সিআইডি-পুলিশ) মহসিন উজ জমান খান ১৩ জনকে অভিযুক্ত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ- এর আদালতে এ অভিযোগপত্র দাখিল  করেন।তাজরিন ট্রাজেডির মামলায় সাতজন আটক এবং পাঁচজন পলাতক রয়েছেন।অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।গত বছর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন নিহত এবং দেড় শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।...
সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।নজরুল ইসলাম খান বলেন, যে নির্বাচন দেশবাসী প্রত্যাখান করেছে, বিশ্ববাসী প্রত্যাখান করেছে, সে নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়। সরকার ইতিমধ্যেই পছন্দের প্রার্থী বাছাই করে নির্বাচনে ভোট বিহীন জয়ের ব্যবস্থা করে নিয়েছে। এ অবস্থায় সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত।বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনোই সমঝোতার পথে আসবে না। সমঝোতা নিয়ে তাদের বক্তব্যে ‘যদি’ এবং ‘প্রয়োজনে’র আধিক্যই প্রমাণ করে তারা সমঝোতা চায় না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সরকারই...
রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। রাজধানীর গুলশান-২ এ পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অংশ নিচ্ছে।'জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না'- দলের আরেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক চুন্ন বলেন, এটা উনার বিষয়, আমি এ বিষয়ে জানি না। আমি এতো টুকু বলবো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ম্যাডামসহ (রওশন এরশাদ) আমাদের নির্বাচনে যেতে হচ্ছে।শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদের বলেন, সবদল অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, চেয়ারম্যান একথা জানিয়েছেন। তিনি তার সিদ্ধান্তে অটল আছেন। আমরা নির্বাচনে যাচ্ছি না।...
মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জনপদ, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
খবরিকা২৪ ডেক্ ঃ উৎসবমূখর পরিবেশে গতকাল (২১ ডিসেম্বর) শনিবার মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক সতিমির বৃত্তি পরীা ও শান্তিনীড় নামের একটি বেসরকারী বৃত্তি পরীা সম্পন্ন হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রায় ৫ হাজার শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। প্রাথমিক শিক সমিতির বৃত্তি পরীক্ষা মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় সহ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলার ভারপ্রাপ্ত শিা অফিসার হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাধারন সম্পাদক আজিজুল হক সহ শিক্ষক নেতৃবৃন্দ উক্ত পরীক্ষার কেন্দ্রগুলো সার্বক্ষনিক পরিদর্শন করেন। এছাড়া বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বারইয়াহাট কিন্ডার গার্টেনে শান্তিনীড় আয়োজিত শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হয়।...
পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

জাতীয়, স্লাইড
  পাকিস্তানের বিরুদ্ধে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় অব্যাহত রয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের ঘটনায় গতকালও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের ক্ষোভে-বিক্ষোভে উত্তাল ছিল সারা দেশ। রাজধানীতে গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা কূটনৈতিক পল্লী গুলশানে দ্বিতীয় দিনের মতো পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় গুলশান ২ নম্বর চত্বরে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ও দফায় দফায় লাঠিপেটায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ অন্তত ২৫ জন আহত হন। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আজ সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ বিকাল ৩টায় শাহবাগ গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বুধবার পাকিস্তান দূতাবা...
২৬ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন

২৬ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দেশে সেনা মোতায়েন থাকবে। আজ সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রিটার্নিং অফিসারদের করণীয় নিয়ে সভা শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।...