২৯ ডিসেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করলেন খালেদা জিয়া
প্রহসনের নির্বাচন বন্ধ করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহবান জানিয়ে আগামী ২৯ ডিসেম্বর ঢাকা চলো কর্মসূচী ঘোষণা দিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্র্যাসি' নামে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়ার আহবান জানান।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, ক্ষমতায় থেকে সরকার নজিরবিহীন প্রহসনের নির্বাচন করতে চায়। সংলাপের নামে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া বলেন, আন্দোলন থামাতে বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গুমের পথ বেছে নিয়েছে। আটক করে জেলহাজত ভরে ফেলেছে। প্রধানমন্ত্রী একদলীয় প্রহসনের নির্বাচনে বিশ্বাস করেন বলেই তিনি এ ব্যবস্থা করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদে...







