Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে ট্রাক উল্টে হতাহত ৮

মীরসরাইয়ে ট্রাক উল্টে হতাহত ৮

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ট্রাক উল্টে মো: সোহেল (৩২) নামের একজন যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ৭জন ট্রাকযাত্রী। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, রাত ৩টার দিকে ঢাকা-নারায়নগঞ্জের একটি কাঁচ ও লৌহজাত সামগ্রীবাহী ট্রাক জামালের দোকান এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঐ সময় ঘটনাস্থলে গিয়ে ৮জন আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে মো: সোহেল নামের আহত এক যাত্রী মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।...
মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি বছর জানুয়ারি মাস থেকে মুক্তিযোদ্ধারা পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছিল তিন হাজার টাকা।বর্তমানে সারা দেশে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখে উন্নীত হয়েছে। আগে এই সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজারের মতো।  মুক্তিযোদ্ধাকে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা বাবদ ৪০ কোটি টাকা এবং বছরে ৪৮০ কোটি টাকা ব্যয় করতে হবে।জানা গেছে, এবারের ভাতা বৃদ্ধির মধ্যে দিয়ে মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে চার দফায় মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে। প্রথম দফায় গত চারদলীয় জোট সরকারের আমলের ৯০০ টাকা থেকে দেড় হাজার টাকায় উন্নীত করে। দ্বিতীয় ধাপে সেটি ২ হাজার টাকায় এবং তৃতীয় ধাপে  ৩ হাজার টাকায় উন্নীত করা হয়। এবার চতুর্থ দফায় ৩ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নত করা হলো।...
১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসনমূলক’

১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসনমূলক’

জাতীয়, স্লাইড
  ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রহসন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পুলিশের নজিরবিহীন অভিযানে আটকের পর কারাগারে ছিলেন রিজভী। দীর্ঘ ৬১দিন পর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এসময় কার্যালয়ের কর্মচারি ও দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যারা অস্ত্র ধরল তাদের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। এই রায় বিরোধী দলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার সুগভীর ষড়যন্ত্র। বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের লাশ পাওয়া যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, গ্রেপ্তার করে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন ধীরে ধীরে তীব্র হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় করা হবে। রিজভী বলেন, ...
ইজতেমা ময়দানে জুমার নামাজে মুসল্লিদের ঢল

ইজতেমা ময়দানে জুমার নামাজে মুসল্লিদের ঢল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব ইজতেমা। দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লী ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার পর্যন্ত ৪জন মুসল্লী ইন্তেকাল করেছেন। জুমার নামাজে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নামে। ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজে অংশ নিয়েছেন রাজধানীসহ গাজীপুর ও এর আশপাশের জেলার লোকজন। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়। দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা মাঠে।ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার মূল কাজ শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ...
রায়ের ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু পরোয়ানা পৌঁছে গেছে কারাগারে

রায়ের ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু পরোয়ানা পৌঁছে গেছে কারাগারে

জাতীয়, স্লাইড
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় ১২ আসামির মৃত্যু পরোয়ানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয়া হয়েছে। রায় ঘোষণার ১১ ঘণ্টার মধ্যেই পরোয়ানা কারাগারে পাঠানো হলো। কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায় ঘোষণা হয়। এরপর রাত ১১টার দিকে ১২ আসামির মৃত্যু পরোয়ানা আদালত থেকে কারাগারে পৌঁছে। চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল কাদের বলেন, ‘১৮৯৪ সালের কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামিকে সাত কর্মদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে হবে। কারাবিধির-৬০০ ধারায় এ বিষয়টি উল্লেখ রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায়ের নকল কপি পর্যালোচনা এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন।’ এ মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ড দিলেও দুই আসামি পলাতক থাকায় তাদের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়নি। মৃত্যুদণ্ডের আদেশ শোনার পর গুরুতর অসুস্থ সিইউএফএলএর সাবেক মহাব্যবস্থাপক কেএম এনামুল হককে চট্টগ্...
ভারতকে ক্রিকেট শেখালো নিউজিল্যান্ড

ভারতকে ক্রিকেট শেখালো নিউজিল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় ম্যাচটির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেই পারে ভারত। কেননা ম্যাচটি হারতে হারতে টাই হয়ে গিয়েছিল। কিছুটা কৃতিত্ব রবীন্দ্র জাদেজাকে দিতেই হবে। শেষ মুহূর্তে ওমন ব্যাটিং করে দলকে ম্যাচে জিইয়ে রাখা তো আর চাট্টিখানি কথা নয়। সেই যাই হোক পঞ্চম ও শেষ ম্যাচের পর ওই তৃতীয় ম্যাচটিই নিউজিল্যান্ড সমর্থকদের গলায় কাঁটার মতো বিধছে। কারণ ম্যাচটি টাই না হলে হোয়াইটওয়াই যে হতে হতো বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আর নিজের দেশের ক্রিকেটভক্তদের একটি স্বস্তির বাতাস দিতে মাঠে নেমেছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নিউজিল্যান্ড রস টেলরের সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ৮৮ রানের দুটো ইনিংসের সুবাদে করে ৫ উইকেটে ৩০৩ রান। অপরদিকে মাত্র ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা ভারত শেষ পর্যন্ত ২১৬ রানে অলআউট হলো। লজ্জাজনক পরাজয়, মাত্র কদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থ...
দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে জামাতবদ্ধ মুসল্লিরা বুধবার থেকেই তুরাগ তীরে ইজতেমা মাঠে আসছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা ও প্রস্তুতি আগের পর্বের মতোই রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ইতিমধ্যে শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা মাঠে এসে উপস্থিত হয়েছেন। তারা জেলাওয়ারি মাঠের ৩৮টি খিত্তায় অবস্থান করছেন। এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সকল প্রস্তুতি শেষ হয়েছে। গতকালই বিকালে ইজতেমা মাঠে গিয়ে দেখা গেছে ইতিমধ্যে জামাতবদ্...
নিজামী-বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড

নিজামী-বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে। অস্ত্র চোরাচালান মামলার রায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, এনএসআই-এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪ জনের বিরুদ্ধে। একই ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দেয়া হয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক এস এম মজিবুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মামলা দায়েরের ৯ বছর পর বিচারক এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা এ রায় প্রত্যাখ্যান করে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়েরের ঘোষণা দিয়েছেন। চোরাচালানের ঘটনায় মৃত...