পঞ্চম দফা উপজেলা নির্বাচনে : সংঘর্ষের আশংকা
পঞ্চম দফায় ৩৫ জেলার ৭৪ উপজেলায় সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারও ভোট গ্রহণের সময় সহিংসতা, কেন্দ্র দখলের আশঙ্কা করছেন বিরোধীদলীয় প্রার্থীরা। উদ্বেগে রয়েছে সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটাররাও।তবে কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী।ইসি নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে সোমবার ছুটি ঘোষণা করেছে।
পঞ্চম দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৬৩ প্রার্থী। উপজেলা পরিষদের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন এক কোটি ৪২ লাখ ৬০ হাজার ৬৬৩ জন ভোটার। এ নির্বাচনের আগে শনিবার শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।তবে একেবারে শেষ সময়ে এসে নির্বাচনের আগের দিন টাংগাইলের বাসাইল ও ঠাকুরগাও সদর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।আগের নির্বাচনগুলোর মতো এই নির্বাচনেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ...







