মিরসরাইতে নাহারএগ্রোর বর্জ্যে কৃষি ও মৎস বিপর্যয়
পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার দাবীতে ফুসে উঠছে কৃষক জনতা
মিরসরাইয়ের নাহার এগ্রো ফার্মের বিরুদ্ধে বর্জ্য নিষ্কাশনে নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিবেশ ও কৃষি, জলাশয় জমি হুমকীর মুখে পতিত করায় ফুসে উঠছে জনগন । উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় ও করেরহাট এলাকায় অবস্থিত নাহার এগ্রোর ফার্মগুলো থেকে দীর্ঘদিন ধরে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে আসপাশের পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলী জমি, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী প্রতিকার চেয়ে ক্ষুব্ধ হয়ে হামলার পর ও কোন ফল না হওয়ায় এখন আবারো ফুসে উঠছে সর্বস্তরের সকলে।এলাকাকাসী ও প্রত্যক্ষদর্শিদের নানান অভিযোগের ভিত্তিতে করেরহাটস্থ নাহার এগ্রো ফার্ম ও জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে অবস্থিত মীরসরাই এগ্রো নামে নাহার এগ্রোর ফার্মটিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফার্মের মুরগীর বর্জ্যসহ বিভিন্ন মলমূত্র ছাড়াও রাসায়নিক সার ব্যবহার করায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে এখা...







