Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

রমজানে মাংসের দাম নির্ধারণ করলো ডিসিসি

রমজানে মাংসের দাম নির্ধারণ করলো ডিসিসি

জাতীয়, স্লাইড
আসন্ন রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশী গরুর মাংস ২৮০ টাকা (বর্তমান মূল্য ২৭৫ টাকা), মহিষ ২৫০ টাকা, খাসি ৪৫০ টাকা, ভেড়া ও ছাগী ৪০০ টাকা (বর্তমান ৩৯০ টাকা) হারে নির্ধারণ করা হয়েছে। তবে বিদেশি গরুর মাংস ২৬০ টাকা কেজি বহাল থাকবে।রোববার বিকেলে রমজান উপলক্ষে মাংস ব্যাবসায়ীদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ মতবিনিময় সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত সভায় নতুন মূল্য রোববার থেকে আগামী বছর রমজান মাস পর্যন্ত কার্যকর থাকবে।উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক এ মূল্য ঘোষণা করেন। সভায় আসন্ন রমজান থেকে সিটি করপোরেশনের প্রতিটি মাংসের দোকানে ডিজিটাল মাপযন্ত্র স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইবরাহিম হোসেন খানের সভাপতি...
রাষ্ট্রপতির নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে : ফখরুল

রাষ্ট্রপতির নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে : ফখরুল

স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের শেষ সময়ে সংলাপ হবে বলে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে রাষ্ট্রপতি আবদুল হামিদ যা বলেছেন তাতে তার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। তিনি দেশের জনগণের আস্থা হারিয়েছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আজ শনিবার সকালে নয়াপল্টনের একটি হোটেলে রাজধানীতে দলের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে। নদী-নালা, খাল-বিলে মানুষের লাশ ভাসছে, শবে বরাতের পবিত্র রাতে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। দিন দিন এই অরাজক পরিস্থিতি বেড়েই চলছে।তিনি বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। সেজন্য বন্দুকের নলের নিচে ক্ষমতা কুক্ষিগত হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০২১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় বলেই অবৈধভাবে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।...
ভারতীয় না হলে আট বছর জেল হবে নূর হোসেনের

ভারতীয় না হলে আট বছর জেল হবে নূর হোসেনের

স্লাইড
আদালতে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত না করতে পারলে অনুপ্রবেশের শাস্তি হিসেবে সর্বোচ্চ আট বছরের জেল হতে পারে নূর হোসেনের। সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাকে পুশব্যাক করা হবে বাংলাদেশে। আজ শনিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বারাসত আদালতের পাবলিক প্রসিকিউটর শান্তময় বসু।শান্তময় বসু বলেন, 'অনুপ্রবেশকারী শনাক্তের বিচারপ্রক্রিয়া দীর্ঘ। প্রথমে নূর হোসেনকে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। পাল্টা নূর হোসেন নিজেকে চেষ্টা করবে ভারতীয় প্রমাণ করার। সে ক্ষেত্রে তাকে পরিচয়পত্র হিসেবে দেখাতে হবে ভারতীয় পাসপোর্ট অথবা সচিত্র ভোটার পরিচয়পত্র। একই সঙ্গে পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট পেশ করবে আদালতে। এরপর রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্ব। এ প্রক্রিয়া বেশ দীর্ঘ। পুরো প্রক্রিয়ায় যদি নূর হোসেন নিজেকে ভারতীয় প্রমাণ না করতে পারেন, তা হলে শেষ পর্যন্ত দো...
সিলেটে সোমবার জামায়াতের হরতাল

সিলেটে সোমবার জামায়াতের হরতাল

স্লাইড
সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে আগামী সোমবার নগরে আধাবেলা হরতাল ডেকেছে দলটি।আজ শনিবার বিকেল ৩টার দিকে মহানগর পুলিশের শাহপরান থানার একদল পুলিশ শাহজালাল উপশহর এলাকা থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে। ফখরুল জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের ছোট ভাই। মহানগর পুলিশের শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ সহিংসতার একাধিক ঘটনায় ফখরুলের বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তাঁকে গ্রেপ্তার করে শাহপরান থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে বলে ওসি জানান। এদিকে, আজ সন্ধ্যায় সংবাদকর্মীদের মোবাইল ফোনে এসএমএস দিয়ে হরতালের বিষয়টি জানিয়েছে জামায়াত। যোগাযোগ করা হলে সিলেট ...
সুইস ব্যাংকে জমানো টাকার খোঁজ নেবে বাংলাদেশ ব্যাংক

সুইস ব্যাংকে জমানো টাকার খোঁজ নেবে বাংলাদেশ ব্যাংক

সংবাদ শিরোনাম, স্লাইড
সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা রাখা টাকার বিস্তারিত খোঁজ নেবে বাংলাদেশ ব্যাংক। ওই টাকা বাংলাদেশি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের; সেই টাকা পাচার করা কি না, সেসব খোঁজও নেওয়া হবে। প্রয়োজনে দেশটির সরকারের সঙ্গে সমঝোতা স্মারকও স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এ পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘সুইজারল্যান্ড বা অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করে বা ব্যবসা করে- এমন বাংলাদেশি নাগরিক বা প্রতিষ্ঠান যেকোনো বিদেশি ব্যাংকে টাকা জমা করতে পারে। আমরা দেখব, বাংলাদেশে বসবাসরত কেউ সুইস ব্যাংকে টাকা জমা করেছেন কি না এবং করলে সেটা কেন করেছেন।’ তিনি আরো ব...
২৫ জুন ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

২৫ জুন ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৫ জুন ঢাকা আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষমা স্বরাজ তিন দিনের শুভেচ্ছা সফরে ২৫ জুন ঢাকায় আসবেন। বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর। সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।...
চট্টগ্রাম মহানগর হাঁটুপানির নিচে

চট্টগ্রাম মহানগর হাঁটুপানির নিচে

স্লাইড
একটানা ভারিবর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে পানি জমে ডুবে গেছে নগরের রাস্তাঘাট। প্রায় সব রাস্তায় হাঁটুপানি। কিছু কিছু এলাকা কোমর পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাসা বাড়ির নিচতলা ও দোকানে পানি ঢুকে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে নগরীর হামজার বাগ, বহদ্দারহাট, নাসিরাবাদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, চান্দগাঁও, দেওয়ানবাজার, ডবলমুরিং, আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর নিুাঞ্চল। এসব এলাকার বিভিন্ন সড়কে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে অনেক যানবাহন। তবে বিকাল থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এ ধরনের ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। আবহাওয়া অধিদফতরের সতর্কবাণীতে বলা হয়েছে, উত্তর বঙ্গ...
এরশাদ নামেই বিশেষ দূত

এরশাদ নামেই বিশেষ দূত

স্লাইড
কার্যালয়, জনবল পেলেও গত পাঁচ মাসে কাজ পাননি প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হিসেবে সরকারি সব সুযোগ-সুবিধাসহ নিরাপত্তা পেলেও কাজ নেই তার। তিনি সরকারি কার্যালয়েও যান না। সরকারও তাকে সক্রিয় করতে চায় না বলে জাতীয় পার্টির নেতারা জানান। নির্বাচনে অংশ নেব না_ ঘোষণা দিয়েও গত ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৩ আসন থেকে এমপি 'নির্বাচিত' হন এরশাদ। চলতি বছরের ১২ জানুয়ারি এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত নিয়োগ করার সরকারি আদেশ জারি করা হয়। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এরশাদ। ওই দিন বিবৃতিতে তিনি জানান, মধ্যপ্রাচ্যের ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবেন। মধ্যপ্রাচ্যে হারানো বাজার ফিরিয়ে আনতেও কাজ করবেন।এরশাদ নামেই বিশেষ দূত এরপর চার মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই প্রধানমন্ত্রীর বিশেষ...