Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

বেনাপোলে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয় আটক

বেনাপোলে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয় আটক

স্লাইড
বাংলাদেশ থেকে সোনার বার নিয়ে ফিরে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতীয় পেট্রাপোল কাস্টমস চেকপোস্টে ৫৭ পিচ সোনার বারসহ চার ভারতীয়কে আটক করেছে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত সোনার ওজন ৫ কেজি ৭০০ গ্রাম। আজ শুক্রবার দুপুরে এসব সোনা আটক করা হয়।বেনাপোল পুলিশ ইমিগেশনের ভারপাপ্ত কর্মকর্তা জাহাংগীর হোসেন জানান, বাংলাদেশ থেকে চার ভারতীয় পাসপোর্ট যাত্রী সোনা নিয়ে ভারতে ফিরে যাচ্ছে- এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পেট্রাপোল কাষ্টমস কর্মকর্তারা আটককৃত পাসপোট যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ৫৭ পিচ সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ৫ কেজি ৭০০ গ্রাম । আটককৃত যাত্রীরা সকলেইে ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তবে আটক সোনা চোরাকারবারীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।এ বিষয়ে বেনাপোল কাস্টমস চেকপোস্ট কাস্টমস রাজস্ব কমকর্তা নুরুজ্জামান জানান, বাংলাদেশ থেকে ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার বার নিয়ে দেশে ফ...
মগবাজারে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক ৬

মগবাজারে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক ৬

স্লাইড
রাজধানীর মগবাজার এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। আজ রাত নয়টার দিকে একটি বাড়ির চার তলা থেকে তাদের আটক করা হয়। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, 'মগবাজার ওয়্যারলেস এলাকার একটি বাড়িতে ডোরমেটরি নামের একটি ম্যাস রয়েছে। ওই বাড়ির চারতলা থেকে ছয়জনকে আটক করা হয়। এ সময় নতুন ২০০ বোতলসহ মোট ৮০০ বোতল ফেনসিডিল বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে।' ওসি বলেন, 'আটককৃতদের মধ্যে মামুন নামের একজন মূল ব্যবসায়ী। তিনি ঝিনাইদহ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে ঢাকায় বিক্রি করেন। তাদের মধ্যে একজন অ্যাডভোকেট এবং আরেকজন সাংবাদিক বলে নিজেদের পরিচয় দিচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।...
রাজধানীতে বৃহস্পতিবার থেকে ফলের দোকানে ধর্মঘট

রাজধানীতে বৃহস্পতিবার থেকে ফলের দোকানে ধর্মঘট

জাতীয়, স্লাইড
রাজধানীর সব ফলের দোকান পুরোপুরি ফরমালিনমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মহানগর ফল ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য শুক্রবার বাদামতলীতে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ফল ব্যবসায়ী সমিতির নেতা মোশাররফ হোসেন জানান, যতদিন রাজধানীর সব ফল যেমন আপেল, আংগুর, কমলা, মাল্টা, কলা, পেঁপে, আম, লিচু, জাম প্রভৃতি ফরমালিনমুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা কোনো ধরনের ফল বিক্রি করবো না। এজন্য বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মহানগর ফল ব্যবসায়ীরা জানান, ঢাকা মহানগর পুলিশ ইতিমধ্যে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে ফলবাহী গাড়িতে ফরমালিন শনাক্তকরণ কাজ শুরু করেছে। এরই মধ্যে তারা বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফল ধ্বংস করেছে। অথচ এসব ফলে যে ফরমালিন ছিল তা ব্যবসায়ীরা জানতেন না।ফল ব্যবসায়ীরা জানান, তারা...
নূর হোসেনের তথ্য জানতে চেয়েছে ভারত

নূর হোসেনের তথ্য জানতে চেয়েছে ভারত

স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত। একইসঙ্গে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ভারত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভারত নোট ভার্বাল আকারে খবরটি জানিয়েছে। এছাড়া চিঠিতে সরকার নূর হোসেনের যেসব তথ্য সংগ্রহ করছে সেগুলো চেয়েছে ভারত। এসময় তিনি আরো বলেন, নূর হোসেনকে ফেরত আনতে সরকার সচেষ্ট রয়েছে। গত শনিবার রাতে কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় বহুতল একটি আবাসন ভবনের চতুর্থ তলা থেকে নূর হোসেন ও তার দুই সহযোগী সেলিম ও শামীমকে গ্রেফতার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্কোয়াড।...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অবৈধ ঘোষিত হলে শূন্যতা তৈরি হবে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অবৈধ ঘোষিত হলে শূন্যতা তৈরি হবে

জাতীয়, স্লাইড
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অবৈধ ঘোষণা করা হলে শূন্যতা তৈরি হবে বলে মত দিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মতে এ ধারা অবৈধ ঘোষিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ সংসদ সদস্যও আইনের চোখে বৈধ বলে বিবেচিত হবেন না। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান অবৈধ নয়, অসাংবিধানিকও নয়। বিশ্বের বহু দেশেই এ বিধান রয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের দুই জন প্রেসিডেন্টও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে অংশ নিয়ে গতকাল তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজাও এদিন শুনানি করেন। এ মামলায় আদালতে এখন পর্যন্ত পাঁচ জন এমিকাস কিউরি মত দিয়েছেন। তাদের মধ্যে ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক এবং বদিউল আলম মজুমদার ...
শাহজালালে তিন কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে তিন কেজি স্বর্ণসহ আটক ১

স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ খাইরুল (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আরেফিন বলেন, খায়রুল সৌদি আরব থেকে ‘ভিএস-৮০৮’ ফ্লাইটে বাংলাদেশে আসেন। তার বুকিং করা লাগেজেরভেতরে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ২ কেজি ৯১৬ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। শুল্ক ফাঁকি ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।...
কালশী ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিহারীদের আল্টিমেটাম

কালশী ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিহারীদের আল্টিমেটাম

স্লাইড
শবে বরাতের দিন মিরপুর কালশীতে আগুনে পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিহারীরা। মঙ্গলবার মোহাম্মদপুর আদাবর সুচনা কমিউনিটি সেন্টারে পুলিশ ও বিহাসীদের মধ্যে সমঝোতা বৈঠকে ৭দফা দাবিসহ এ আল্টিমেটাম দেয়া হয়।তারা জানিয়েছে, এই সময়ের মধ্যে কোন সুরাহা না হলে নতুন কর্মসূচি দেয়া হবে। বৈঠকে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের বিষয়ে একমত হয়েছেন। তিনি বিহারীদের সাত দফা দাবি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর প্রতিশ্রুতি দেন। এদিকে বৈঠকে পুলিশ বিহারীদের কোন বিশৃংখলা না করে শন্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। এদিকে রাজধানীর মিরপুরে বিহারিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পরিবহন শ্রমিকদের। মঙ্গলবার বেলা দেড়টা থেকে সোয়া ২টা পর্যন্ত মিরপুর ১১ নম্বর সড়কে থেমে থেমে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শিরা জানায়, বিহারি ক্যাম্পের প্রায় শতাধিক বাসিন্দা ক্যাম্পে আগুন ও গুলি...
ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

জাতীয়, স্লাইড
সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকা বিভাগীয় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন এ অবৈধ সরকার আপনাদের তা করতে দেবে না। জনগণ এ সরকারের বদৌলতে নির্যাতিত, নিগৃহীত। দেশে গণতন্ত্র নেই। এ সরকারের উদ্দেশ্যই হচ্ছে খুন, গুম আর জালিয়াতি।’ তিনি আরো বলেন, ‘যেখানে প্রশাসন জনগণের নিরাপত্তা দেয়ার কথা সেখানে প্রশাসন অবৈধ সরকারের কথায় সাধারণ জনগণকে গুম করে হত্যার পর নদীতে ফেলে দিচ্ছে। তাই এ সরকারকে হটাতে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে।...