নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ বা মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনী পণ্য মজুদ বা কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখত্যে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এবং সরকারের গোয়েন্দা বিভাগগুলো এ বিষয়ে তত্পর রয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের প্রক্কালে বাণিজ্য মন্ত্রণালয় নিত্য পয়োজনীয় পণ্য আমদানিকারক, পাইকারী ও খুচড়া ব্যবসায়ীদের সাথে...







