Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

পবিত্র হজ পালিত

পবিত্র হজ পালিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘লাব্বাইক, আলাহুম্মা লাব্বাইক’ সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে উচ্চারিত মুহুর্মুহু এ ধ্বনিতে শুক্রবার মুখরিত হয়ে উঠেছিল ঐতিহাসিক আরাফাত ময়দান। পবিত্র মক্কা নগরী থেকে ১৪ কিলোমিটার দূরে হজরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)-এর পুনর্মিলনের ঐতিহাসিক স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আরাফাত ময়দানের আকাশ-বাতাস ও প্রতিটি বালুকণায় প্রতিধ্বনিত হয়েছে হাজীদের হৃদয়মথিত লাব্বাইক ধ্বনি। চারদিকে শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হাজির হওয়া দুই প্রস্থ সাদা কাপড় পরা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। এবার পবিত্র হজ শুক্রবার হওয়ায় এই হজের মর্তবা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই শুক্রবার হজকে আকবরী হজ হিসেবে অভিহিত করেন। আকবরী হজের সময় সৌদি সরকার তথা রাজপরিবারের পক্ষ থেকে উপঢৌকন দেয়া হয় হাজীদের। পবিত্র হাদিস শরিফের বর্ণনা মতে, হজের তিনটি ফরজের মধ্যে আরাফাত ময়দানে অ...
সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবিবেচকের মতো মন্তব্যে সরকার নয়, লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। লতিফ সিদ্দিকীর মন্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ মন্তব্যের দায় তাকেই বহন করতে হবে। খেসারতও দিতে হবে তাকে। এ জন্য যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দলে রাখা হবে না। তবে সাংবিধানিক এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনেই কাজটি সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরলে অব্যাহতি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এরপর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। আর দল থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন লাগবে। এজন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গতকাল গণভবনে...
ফাঁকা হচ্ছে ঢাকা

ফাঁকা হচ্ছে ঢাকা

জাতীয়, স্লাইড
ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরীর অসংখ্য মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন বাড়ি। ফলে রাজধানীর ভিড়ভাড়াক্কা কমে গেছে। হালকা হয়ে এসেছে ছোটাছুটির বিশৃঙ্খলা। কোরবানির ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই নাড়ির টানে ছুটছে মানুষ। শেষ কর্মদিবসের কারণে গতকালও অনেকে রাজধানীতে অবস্থান করেন। কিন্তু অফিস শেষ হতে না হতে তারাও ছুটে যান ট্রেন স্টেশন, বাস টার্মিনাল বা লঞ্চঘাটের দিকে। প্রতিবছরের মতো এবারও সঙ্গী দুর্ভোগ-বিড়ম্বনা। বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে বাড়িতে চলে যাওয়ায় ঢাকার যানজট কমতে শুরু করেছে। হুড়োহুড়ি করে বাসে ওঠার দৃশ্যও কমেছে। যেসব স্থানে সারা বছর যানজট ও হৈচৈ লেগে থাকে সেই চিরচেনা গুলিস্তান মোড়ে গিয়ে দেখা যায়, অচেনা দৃশ্য। জাতীয় প্রেসক্লাবের সামনে, নয়াপল্টন, জিরো পয়েন্ট, কাকরাইল, মালিবাগ মোড় ও মগবাজার মোড়ে নেই যানজট। বিপণিবিতানেও ভিড় কমে এসেছে। তাই যারা ঢাকায় থাকছেন, শে...
ক্রেতার অভিযোগ দাম বেশি বিক্রেতা বলছেন কম

ক্রেতার অভিযোগ দাম বেশি বিক্রেতা বলছেন কম

জাতীয়, স্লাইড
সাদ আহম্মেদ। বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ। তিনি দুটি বড় আকারের গরু এনেছেন গাবতলী হাটে। একেকটি গরুর দাম চাইছেন ১২ লাখ টাকা। পশুর হাটের গেটে প্রবেশের আগেই চোখে পড়ে দৈত্যাকার গরু দুটি। দৃষ্টিনন্দন গরু দেখার জন্যও ভিড় লেগে আছে দর্শনার্থীদের। অনেকেই জানতে চাইছেন ‘ভাই দাম কত?’ দাম বলতে বলতে মালিকের মুখ ব্যথা হওয়ার উপক্রম। তিনি জানান, হাটের বাইরে অস্থায়ী ঘরের বাঁশের খুঁটিতে গরু দুটি রেখেছেন তিনি। খঁটির ভাড়া হিসাবে তাকে গুনতে হবে ১৬ হাজার টাকা। কুষ্টিয়ার হালসা থেকে ৩টি গরু হাটে তুলেছেন জনি নামে অপর এক কৃষক। তিনি বলেন, ‘একেকটি গরুর জন্য ১০ হাজার টাকা চেয়েছিল জায়গার মালিক। অনেক মিনতি করার পর ৮ হাজার টাকা করে রাজি করিয়েছি। তিনটি গরুর জন্য ২৪ হাজার টাকা দিতে হবে। গরু বিক্রির সঙ্গে সঙ্গেই এই টাকা নিয়ে নেয়া হবে। এভাবেই চৌহদ্দির বাইরে অবৈধভাবে হাট বাড়িয়ে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। খুঁটি প্রতি এক হাজার থেক...
সীতাকুন্ডে ট্রেন চাপায় মা মেয়ের মৃত্যু

সীতাকুন্ডে ট্রেন চাপায় মা মেয়ের মৃত্যু

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মিনহাজুল করিম : সীতাকুন্ড উপজেলার ফকির হাট এলাকায় ট্রেনের চাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে।  ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে ।  স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসদরের ফকিরহাট এলাকার নউলিয়া পাড়ায় চট্টগ্রাম  থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রেজিয়ে বেগম(২৭) ও তার ৩ বছরের একটি মেয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় মিন্টু কমিশনার জানায় সন্ধ্যায় রেজি য়া বেগম এর এক ছেলে রেল লাইন পার হয়ে দুর্গাপূজা দেখতে যায় এসময় তাকে ডাকতে গেলে মা মেয়েকে ট্রেনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ই মারা যায় রেজিয়া ও তার মেয়ে। রেজিয়া স্থানীয় আলাউদ্দিন এর মেয়ে বলে জানাযায়। এদিকে মা ও মেয়ের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...

মীরসরাইয়ে আন্তঃনগর ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মীরসরাইয়ের চিনকী আস্তানায় ঢাকাগামী আন্তঃনগর (প্রভাতী) ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় এ দুর্ঘটনা ঘটে। চিনকী আস্তানা রেল ষ্টেশন মাষ্টার রাজকুমার রায় জানান, সকাল ৭টায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা মহানগর (প্রভাতী) সকাল আটটায় বড়তাকিয়া ষ্টেশনে আসে। বড়তাকিয়া থেকে চিনকী আস্তানা রেল ষ্টেশনের সিঙ্গেল লাইনে প্রবেশ করার সময় দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের ১৬ বগির মাঝের ৫টি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হবে। ট্রেনের যাত্রী আফসার জানান, মূল লাইন থেকে সাইড লাইনে প্রবেশ করার সময় দূর্ঘটনা ঘটে। রিলিফ ট্রেন না আসায় দূর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি। দূর্ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। সামা...
সোহরাওয়ার্দী ছাড়া কোথাও মিছিল সমাবেশ নয়

সোহরাওয়ার্দী ছাড়া কোথাও মিছিল সমাবেশ নয়

স্লাইড
ঢাকা শহরের যানজট এড়াতে এখন থেকে ঢাকার ভেতর শুধু সোহরাওয়ার্দী উদ্যানের চার পয়েন্ট ছাড়া কোথায় মিছিল, সভা, সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) ঢাকার কোথায় সভা সমাবেশ করা যাবে না বলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব করা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওবায়দুল কাদের জানান, রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে আগামী ফেব্রুয়ারিতে দেশের প্রথম মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে। ২২০ কোটি টাকা ব্যয়ে এ মেট্রোরেল প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঢাকাকে যানজটমুক্ত করার প্রয়াস হিসেবে ২০১২ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তিনি আরো জানান, নগরীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কা...
হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাত্রা রাষ্ট্রপতির

হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাত্রা রাষ্ট্রপতির

স্লাইড
রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালনের জন্য মঙ্গলবার দিবাগত রাত ২ টায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি হজ পালন করবেন।বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের প্রধান এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। সৌদি আরব যাত্রার প্রাক্কালে রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া চান। হজ পালনকালে রাষ্ট্রপতি দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে দোয়া করবেন।...