Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

খালেদাকে ‘হকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

খালেদাকে ‘হকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  অবরোধে সাধারণ মানুষ নিহতের ঘটনায় হুকুমের আসামি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় আনা যুক্তিযুক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৪ সালের মতো আবারও মানুষ হত্যায় মেতে উঠেছেন। যখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ঠিক তখনই হঠাৎ কোনো ইস্যু ছাড়াই মানুষ খুন করছে বিএনপি। বিএনপি নেত্রী তার ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে। তাই ‘হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনাই যুক্তিযুক্ত।তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। হুকুমের আসামি হিসেবে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী। তারাই ব্যবস্থা নেবে...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কয়েক দফা টানা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম। এতে প্রতি ভরি সনাতনী স্বর্ণে ১ হাজার ৪শ’ ৫৮ টাকা ও অন্য ক্যারেটের স্বর্ণে এক হাজার ৪শ’ ৯৩ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে ক্রেতাদের। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৪ টাকা দরে। গত ৭ নভেম্বর থেকে মঙ্গলবার  পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৫২১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৪২১ টাকার বদলে ৪৩ হাজার ৯১৫ টাকা দরে বিক্রি হবে।১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৭ হাজার ২৬৬ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৩৫ হাজার ৭৭৩ টাকা।আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৪ হাজার ৮৬ টাকার বদলে এখন তা ২৫ হাজার ৫৪৪ ...
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পরে ৪৫ মিনিটব্যাপী এ বৈঠক প্রধানমন্ত্রীর সংসদ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক সহিংসতা ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাবেক এই রাষ্ট্রপতি চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানা যায়।তবে বৈঠকে শেষে জিয়াউদ্দিন বাবলু বলেন, স্যার প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো সাক্ষাৎ করতেই পারেন। তবে এটা সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।...
সহিংসতা কঠোর হস্তে দমন করুন, আমরা আপনার সঙ্গে আছি : রওশন

সহিংসতা কঠোর হস্তে দমন করুন, আমরা আপনার সঙ্গে আছি : রওশন

জাতীয়, স্লাইড
সহিংসতা কঠোর হস্তে দমন করুন, বিরোধী দল হিসেবে আমরা আপনার সঙ্গে আছি' বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানন্ত্রীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। তিনি বলেন, সব ধরনের সহিংসতা কঠোর হস্তে দমন করুন, বিরোধী দল হিসেবে আমরা আপনার সঙ্গে আছি।রওশন এরশাদ বলেন, আমরা সংসদের বিরোধী দল। আমরা কখনও সংসদ বর্জন করি না। দাবি আদায়ের অন্যতম হাতিয়ার হিসেবে হরতাল-অবরোধ স্বীকৃত হলেও আজকাল এটা দুর্ভোগ এবং আতঙ্কের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এসব মেনে নেওয়া যায় না।বিরোধীদলীয় নেতা বলেন, উত্তরবঙ্গে যেভাবে ৩ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে তা মানবতার পরিচয় নয়। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, ট্রেনের লাইন উপড়ে ফেলা নিরীহ মানুষকে প্রতিপক্ষ করার শামিল। মানুষের জন্য রাজনীতি করার কথা বলে তাদেরকে প্রতিপক্ষ বানানো যায় না। এতগুলো মানুষের জীবনে ক্ষতি হ...
পরিকল্পিত হত্যায় সরকার মেতে উঠেছে : রিজভী

পরিকল্পিত হত্যায় সরকার মেতে উঠেছে : রিজভী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যার নীল নকশায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি বলেন, ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে জনসমর্থন দেখে দ্বিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা সুরক্ষিত করতে বর্তমান অবৈধ সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম ও তথাকথিত বন্দুক যুদ্ধের নামে পৈশাচিকভাবে হত্যা করছে।মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী আহমেদ এসব কথা বলেন।রিজভী আহমেদ বলেন, গতরাতে ঢাকা মহানগর খিলগাঁও থানা বিএনপি নেতা দিপু সরকারকে এবং সোমবার বিকালে যুবদল ওয়ার্ড সেক্রেটারি নুরুজ্জামান জনি ও মাইনুদ্দিনকে জেলগেট থেকে সাদা পোষাকধারীরা ধরে নিয়ে যায়। আজ (মঙ্গলবার) ঢাকা মেডিকেলে জনির গুলিবিদ্ধ লাশ আবিষ্কৃত হলেও এখনও পর্যন্ত দিপু সরকার ও মাইনু...
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ প্রকল্প অনুমোদন

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ প্রকল্প অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা ও নারায়ণঞ্জের মধ্যে নতুন ডুয়েলগেজ রেললাইন তৈরির প্রকল্পসহ ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর মধ্যে ২টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থ তহবিল (জিওবি) ৬৯৫ কোটি  ৬২ লাখ। প্রকল্প সাহায্য ৩৩৬ কোটি ৫ লাখ টাকা।আজ সকালে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।মন্ত্রী বলেন, ‘বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে একুশ কিলোমিটার দীর্ঘ এ ডুয়েলগেজ লাইন তৈরি হবে। এ জন্য আজকের একনেক সভায় ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পে...
ফখরুলসহ ২৩ জনের পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

ফখরুলসহ ২৩ জনের পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আদালতে আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য এ তারিখ ধার্য করেন।মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।...
ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়াস

ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়াস

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়াস। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে মাত্র ৩১ বলে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।  এর আগে ওয়ানেডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। আফ্রিদির ৩৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন এ অলরাউন্ডার মাত্র ৩৬ বলে।একই ম্যাচে ডি ভিলিয়ার্স ভেঙ্গেছেন হাফ সেঞ্চুরির রেকর্ডও। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরির তিনি ২২ বছর আগে শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গেন। ১৯৯৬ সালে জয়সুরিয়ার রেকর্ড হাফসেঞ্চুরিটি ছিল মাত্র ১৭ বলে। এদিন আরও একটি রেকর্ড নিজের পাশে লেখাতে পারতেন ডি ভিলিয়াস। কিন্তু এবার আর পারলেন না মাত্র ১ রানের জন্য। তাই ১৬ ছয় আর ৯ চারে ৫৯ বলে ১৪৯ রান করে দুটি রেকর্ডের মালিক হয়ে একটু আক্ষেপ থাকতে পারে প্রটিয়া অধিনায়কের।এদিকে, প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্...