Sunday, October 25Welcome khabarica24 Online

বাড়লো স্বর্ণের দাম

gold_57748

 

কয়েক দফা টানা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম। এতে প্রতি ভরি সনাতনী স্বর্ণে ১ হাজার ৪শ’ ৫৮ টাকা ও অন্য ক্যারেটের স্বর্ণে এক হাজার ৪শ’ ৯৩ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে ক্রেতাদের। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৪ টাকা দরে। গত ৭ নভেম্বর থেকে মঙ্গলবার  পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৫২১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৪২১ টাকার বদলে ৪৩ হাজার ৯১৫ টাকা দরে বিক্রি হবে।১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৭ হাজার ২৬৬ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৩৫ হাজার ৭৭৩ টাকা।আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৪ হাজার ৮৬ টাকার বদলে এখন তা ২৫ হাজার ৫৪৪ টাকায় বিক্রি হবে। এদিকে স্বর্ণের পাশাপাশি আজ থেকে বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা। বৃহস্পতিবার থেকে তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।