Sunday, October 25Welcome khabarica24 Online

ফখরুলসহ ২৩ জনের পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

fakhrul_57464

 

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আদালতে আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য এ তারিখ ধার্য করেন।মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।