Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

কারাগার সংস্কার করে রাখতে বললেন রিজভী

কারাগার সংস্কার করে রাখতে বললেন রিজভী

জাতীয়, স্লাইড
দেশের কারাগারগুলোকে সংস্কার করে রাখতে ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, নুরেমবার্গ ট্রায়ালের মতো বাংলাদেশের মাটিতেও যে দেশের নাৎসি সহযোগীদের বিচার হবে। সুতরাং এখন থেকেই কারাগারগুলো সংস্কার করে রাখলে ভালো হয়।সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা এবং তাকে গ্রেফতারের বিষয়ে সরকারের মন্ত্রী-এমপিদের আলোচনার পর রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেফতারের ষড়যন্ত্র বন্ধ না হলে, মত প্রকাশের স্বাধীনতাকে প্রসারিত না করলে বিরোধী দল লড়াই ব্যতিরেকে নতিস্বীকার করবে না।চলমান আন্দোলন ঠেকাতে বিরোধী দল দমনে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘নির্মূলযুদ্ধে’ নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, বাংলাদেশকে একট...
কোকোর জানাজায় মানুষের ঢল

কোকোর জানাজায় মানুষের ঢল

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে হাজার হাজার মানুষ সমবেত হন। মঙ্গলবার বাদ আসর ৫টা ১২ মিনিটে  নামাজে জানাজায় ইমামতি করেন  বায়তুল মোকাররম মসজিদের খতিব মাও: মোহাম্মদ সালাউদ্দিন।এর আগে গুলশান কার্যালয় থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে কোকোর লাশ বহনকারী আলিফ মেডিক্যাল সার্ভিসেস এম্বুলেন্সটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এসে পৌছায়।দুপুরের পর থেকেই বায়তুল মোকাররমে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ জড়ো হতে থাকে। জোহরের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ কোকোর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয় মসজিদ প্রাঙ্গনে। বায়তুল মোকাররম মসজিদ ছাড়িয়ে উত্তর ও দক্ষিণ পার্শ্বের রাস্তায়ও দাড়ানোর ঠাই ছিল না। লাশ আসার আগেই জনতার ঢল নামে বায়তুল মোকাররমে।জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নে...
কোকোর গায়েবানা জানাজায় মহিউদ্দিন চৌধুরী

কোকোর গায়েবানা জানাজায় মহিউদ্দিন চৌধুরী

জাতীয়, স্লাইড
সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী  চট্টগ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমানের গায়েবানা জানাজা অংশ গ্রহণ করলেন।চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ গায়েবানা জানাজার অনুষ্ঠিত হয়।জানাজার আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রখেন। তার বক্তব্যের শেষ পর্যায়ে জানাজায় এসে মহিউদ্দিন চৌধুরী উপস্থিত হন ।এসময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এনামুল...
মীরসরাইতে বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে কোকোর গায়েবানা জানাযা

মীরসরাইতে বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে কোকোর গায়েবানা জানাযা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগ উপজেলার করেরহাট, দুর্গাপুর ও মিরসরাই পৌরসভায় পৃথক পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেগম জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালাউদ্দিন চেয়ারম্যানের নেতৃত্বে করেরহাটের গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বি.এন.পির সভাপতি জনাব আবুল কাশেম মেম্বার ও করেরহাট ইউনিয়ন বি.এন.পির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল হক, সাবেক সভাপতি কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন ভেন্ডার, সালেহ আহমদ বাহার, গোলাম রব্বানী, জাফর আহমদ, শহিদুল্লাহ, তোবারক হোসেন, আবুদল খালেক, আকতার হোসেন বাবুল, গোলাম মোস্তফা রিপন, মোশারফ হোসেন মুন্না প্রমুখ। দুর্গাপুরের ঠাকুরদীঘিস্থ মহাসড়কের পার্শ্বে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান নুরুল আবছার, দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির আ...
ঘোষিত সময়েই এসএসসি পরীক্ষা : নাহিদ

ঘোষিত সময়েই এসএসসি পরীক্ষা : নাহিদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক ঘোষিত সময় অনুযায়ীই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার গণমাধ্যমকে বলেন, আমাদের হাতে পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই। এ পরীক্ষা শেষ করে আবার এইচএসসি পরীক্ষা নিতে হবে। তাছাড়া দেশের রাজনীতির জন্য ছাত্র-ছাত্রীরা তো ক্ষতির মুখে পড়তে পারে না। তাই আমরা ঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা নেবো। এজন্য যা যা করা প্রয়োজন করা হবে।এদিকে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা ডেকেছে। এ সভায় আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরীক্ষা অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হবে।আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে তৃতীয় দফায় এই সভা হচ্ছে। এর আগে কোন পরীক্ষা উপলক্ষে এতবার এ ধরনের সভা করা ও কমিটি গ...
নরসিংদীতে গণপিটুনিতে ৭ ‘ডাকাত’ নিহত

নরসিংদীতে গণপিটুনিতে ৭ ‘ডাকাত’ নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নরসিংদীতে গণপিটুনিতে সাতজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নিহত সবাই ডাকাত দলের সদস্য ছিলেন।সদর উপজেলার পাঁচদোনা ও বাটপাড়া এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহত রহিম মিয়ার (২৪) বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বলে জানা গেছে।স্থানীয় লোকজন সোমবার ভোরে মাঠে কাজ করতে গিয়ে জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম, পাঁচদোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। বাড়তে থাকে জনস্রোত। লাশ দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে এসেছে সহস্রাধিক মানুষ। তবে কেউ মুখ খুলতে নারাজ।পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, রবিবার গভীর রাতে পাঁচদোনা ইউনিয়নের বাটপাড়া এলাকার ট্রাকশাল গ্রামের এরশাদ মুন্সীর বাড়িতে ডা...
সংসদে মেট্রোরেল বিল পাস

সংসদে মেট্রোরেল বিল পাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলো ‘মেট্রোরেল বিল-২০১৫’।বিনা টিকেটে ভ্রমণ করলে ভাড়ার দশগুণ জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে ‘মেট্রোরেল বিল-২০১৫’ বিলটি সোমবার সংসদে পাস হয়।সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।বিলে বলা হয়েছে, ডিটিসিএ একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করা হয়েছে।এ বিধান ভাঙলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া লাইসেন্স হন্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং পরিচালনায় বাধা দিলে দুই বছর জেল ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।...
বিএনপির তিন দিনের শোক, কোকোর জানাজা মঙ্গলবার

বিএনপির তিন দিনের শোক, কোকোর জানাজা মঙ্গলবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের কোকোর জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে কোকোর মৃত্যুতে আগামী তিনদিন সোম, মঙ্গল ও বুধবার দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি।রবিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সোম, মঙ্গল ও বুধবার তিন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী শোক দিবস পালন করবে।শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।তিনি জানান, মঙ্গলবার রাজধ...