রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেয়ার অনুরোধ সুজনের
বাংলাদেশের অভিভাবক হিসেবে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। দেশের চলমান সঙ্কট নিরসনে উদ্যোগ গ্রহণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে সাবেক নির্বাচন কশিনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও সুজনের নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন।ড. বদিউল আলম বলেন, ‘মৃত্যুর কাফেলা দিনদিন ভারি হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রায় ৯০ জন নিরীহ জনগণকে হারিয়েছি। চারদিকে লাশের গন্ধ পাই। একদল বোমাবাজির মাধ্যমে লাশ ফেলার রাজনীতি করছে, অন্যদল লাশের রাজনীতি করছে। যারা এ সকল কর্মে লিপ্ত তারা সকলেই অপরাধী এবং তাদের দৃষ্টান্তম...







