Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

খালেদাকে মানুষ হত্যার লাইসেন্স কেউ দেয়নি: প্রধানমন্ত্রী

খালেদাকে মানুষ হত্যার লাইসেন্স কেউ দেয়নি: প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  আর একটি পোড়া মানুষও যেন বার্ন ইউনিটে ভর্তি না হয় এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদাকে মানুষ হত্যার লাইসেন্স কেউ দেয়নি। তিনি যা করছেন তা জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশ্বে জঙ্গিবাদের শাস্তি যেভাবে হয় সেভাবেই শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিএনপি জামায়াত এখন জঙ্গি রূপ ধারণ করেছে। এদের থামাতে যত কঠোর হওয়া প্রয়োজন ততটাই কঠোর হবো।আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে চলমান সহিংসতা ও পেট্রলবোমায় দগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি আহত প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান তুলে দেন। পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়।ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অবরোধ সমর্থকদের আগুনে দগ্ধ হয়ে ৫৩ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে চিকিৎসা শেষে ঘরে ফ...
খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য রাতের খাবার নিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের অভিযোগ, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়। প্রতিদিনের মতো আজও বুধবার রাত ৮টার দিকে একটি ভ্যানে করে বাইরে থেকে খাবার আনা হয়। কিন্তু সাদা পোশাকের একজন পুলিশ সদস্য খাবারসহ ওই ভ্যানটিকে কার্যালয়ের ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়েছেন। তবে খালেদার কার্যালয় এলাকায় দায়িত্বরত গুলশান থানার এসআই সাব্বিরের দাবি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।...
গাজীপুরের মেয়র মান্নান আটক

গাজীপুরের মেয়র মান্নান আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাজীপুরের মেয়র ও  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল মান্নানকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মেয়র মান্নানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে বারিধারার নিজ বাসা তাকে আটক করে পুলিশ।
অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে মৃতদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দ্বিন মো. নুরুল হক। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, এই ১০ লাখ টাকা প্রত্যেক জীবিত রোগীর নামে ও মৃত রোগীর নিকটাত্মীয়ের নামে একটা নির্দিষ্ট বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। রোগী কিংবা তার স্বজনরা ওই ১০ লাখ টাকার মাসিক সুদ যে পরিমাণ টাকা হয়, তা ব্যাংক থেকে তুলতে পারবেন।খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ রোগী কিংবা তাদের আত্মীয়দের কাছে ১০ লাখ টাকার এই চেক তুলে দেবেন বলে জানান মো. নুরুল হক।তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত পেট্রলবোমায় অগ্নিদগ্ধ ...
খালেদার কার্যালয়ে ঢিল

খালেদার কার্যালয়ে ঢিল

জাতীয়, স্লাইড
  ভাইকে পুড়িয়ে হত্যা করেছে অবরোধকারীরা। এর প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢিল ছুড়েছে পরান  সরকার (৪০) নামের এক যুবক।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ইট ছুড়ে ওই যুবক। এ সময় পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।ওই ব্যক্তি দুই হাতে দুটি ইটের টুকরা নিয়ে খালেদার কার্যালয়ের উত্তর পাশ থেকে এসে একটি টুকরা সামনের গেটের দিকে ছুড়ে মারেন। টুকরাটি ভবনের দোতলার দেয়ালে লাগে। অপর টুকরাটি ছুড়ে মারার আগেই ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়।ইটের টুকরা ছোড়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খালেদা জিয়া কই, আমার ভাইকে পুড়িয়ে মেরেছে।’পুলিশ আটক করার পর তিনি নিজের নাম পরাণ সরকার বলে জানান। তিনি আরও জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।...
আন্দোলনে আসছে নতুন কৌশল

আন্দোলনে আসছে নতুন কৌশল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গ্রহণযোগ্য নতুন নির্বাচনের একদফা দাবিতে আগামী সপ্তাহ থেকে আন্দোলনের নতুন মোড় নিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এবার অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি পালনের কৌশল পাল্টাবে ২০ দল। আন্দোলনে গতি আনতে অবরোধের সঙ্গে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়েছে। তবে এবার রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্পটে শোডাউন করার চিন্তা-ভাবনা চলছে। অবরোধের সঙ্গে গত তিনদিন আগে ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি আজ সকাল ৬টায় শেষ হচ্ছে। কেন্দ্রীয় নেতাদেরও রাজপথে থাকার নির্দেশনা আসছে। ঢাকা থেকে দেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করার জন্যও কঠোর বার্তা আসছে বিএনপির নীতি নির্ধারক পর্যায় থেকে। মূলত এর মাধ্যমেই অসহযোগের মতো চূড়ান্ত কর্মসূচিতে চলে যেতে চায় বিএনপি জোট। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকেও ২০ দলের সঙ্গে রাখার জোর তৎপরতা চালানো হচ্ছে। একইভাবে আন্দোলনের সমর্থন ...
হরতাল বাড়লো আরো ৪৮ ঘণ্টা

হরতাল বাড়লো আরো ৪৮ ঘণ্টা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গত রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের সঙ্গে যোগ হলো আরো ৪৮ ঘণ্টার হরতাল। আগামীকাল বুধবার সকাল ৬টায় শেষ হবে চলমান ৭২ ঘণ্টার হরতাল। ঠিক ওই সময় থেকেই শুরু হবে পরবর্তী ৪৮ ঘণ্টার হরতাল। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বর্ধিত কর্মসূচি চলবে।বুধবার গণমাধ্যমে পাঠানো দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়, ‘এখন পর্যন্ত অবৈধ সরকার গণদাবি মেনে না নেয়ায় আমাদের অঙ্গীকার অনুযায়ী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।’হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতা...
পুড়িয়ে মানুষ হত্যাকারীরা দেশ ও জনগণের শত্রু : প্রধানমন্ত্রী

পুড়িয়ে মানুষ হত্যাকারীরা দেশ ও জনগণের শত্রু : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  রধানমন্ত্রী শেখ হাসিনা পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দেশ, জনগণ ও মানবতার শত্রু হিসেবে উল্লেখ করে এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যখন দেখি আন্দোলনের নামে সন্ত্রাসীরা পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে, মুরগিবাহী ট্রাক ও পাঠ্যপুস্তক বহনকারী যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে, তখন আমি গভীরভাবে বেদনাহত হই। তখন বিশ্বাস করতে কষ্ট হয়, মানুষ এ ধরনের অমানবিক কাজ করতে পারে।প্রধানমন্ত্রী সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ উদ্বোধনকালে এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) যৌথভাবে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে...