ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারো ভূকম্পন অনুভূত হয়েছে। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন-নেপাল সীমান্তে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে যুগান্তর প্রতিনিধিরা ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আবহাওয়া অফিসের কর্মকর্তা মবিনুল ইসলাম জানান, দুপুর ১টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপাল। সেখনে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৬১১ কিলোমিটার। তিনি বলেন, ‘এটি একটি মেজর ক্যাটাগরির ভূমিকম্প।’যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনে। নেপালের কাঠমান্ডু থেকে এর দূরত্ব ৮৩ কিলোমিটার। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৪। এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন...







