হেফাজত আমিরের দফতরে চট্টগ্রামের নতুন মেয়র
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।শুক্রবার জুমআর নামাজ শেষে হেফাজত আমিরের দফতরে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিত মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপাতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবলু সালউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরফ আলী ও রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।এ সময় দীর্ঘ আলাপচারিতায় মেয়রের সঙ্গে থাকা আওয়ামী লীগের দলীয় নেতারা হেফাজত আমিরের উদ্দেশে বলেন, বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কথা ভুলে যান। এখন নাছির ভাই মেয়র হয়েছে। বিমানে করে ঢাকা ...







