মীরসরাইয়ের শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের ২৫বছর পূর্তি অনুষ্ঠান ২৭ ও২৮ জানুয়ারি
নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ‘শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের’ ২৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠান আগমী ২৮ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ২৫ বছর পূর্তি উদযাপন পরিষদ।
২দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠান উদ্বোধন করবেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম বি.কম (অনার্স) এম.কম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (...
