মীরসরাইয়ে সাহিত্য পত্রিকা মাসিক দুর্বার এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা-সাহিত্য রুখবে জঙ্গিবাদ
নিজস্ব প্রতিনিধি ॥
‘সাহিত্য হোক বাঙালী চেতনার ধ্র“বতারা’ এবং ‘সাহিত্য রুখবে জঙ্গিবাদ’ এই শে¬াগানকে ধারণ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা মাসিক দুর্বার এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪টায় মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, আবৃত্তি, গান এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্বার সম্পাদক রাজিব মজুমদার এর সঞ্চালনায় এবং মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সংগীতশিল্পী অধ্যাপক আখতারুজ্জমান, সীতাকুন্ড কামিল মাদ্রাসা...







