‘স্বরচিত গানে কলসি বাদক অন্ধ প্রতিবন্ধী ‘রাজিব কানা’ এক সুর স্রষ্টা নায়ক’
নজরুল ইসলাম তোফা|| মানব জাতির এক ধরণের নেতিবাচক ধারণা অন্ধ, বিকলাঙ্গ, প্রতিবন্ধীরা পরনির্ভরশীল, অন্যের মুখাপেক্ষী, নিজ পরিবার তথা সমাজের বোঝা স্বরুপ অতিশয় হতদরিদ্র অকর্মণ্য মানুষ। কালের সাক্ষী স্বরূপ দৃষ্টান্ত মিলে মিশরীয় সাহিত্যে অন্ধ প্রতিবন্ধী ড. ত্বহা হুসাইন। তিনি প্রখ্যাত গুনি ব্যক্তি নিদর্শন হয়েই শুধু থাকেনি। সর্বকালের আলোচিত অন্ধ প্রতিবন্ধী হাজারো প্রতিকুলতায় উত্তীর্ণ হয়ে সাহিত্যিঙ্গনের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এতেও তিনি ক্ষান্ত হননি, অর্জন করেছেন মিশরীয় রাষ্ট্রের গুরু দায়িত্ব অর্থাৎ শিক্ষামন্ত্রী হয়ে জনগণের কল্যাণে সর্বোচ্চ মর্যাদার আসনে পেয়েছেন। তিনি শুধুই এই অবদানের স্বীকৃতির বহিঃপ্রকাশে ক্ষান্ত নন, অবাক করে দেয়ার মতোই তাঁর অর্জন রয়েছে, মানুষের প্রতি কিভাবে অকৃত্রিম ভালোবাসা অর্পণ করতে হয় তা যুগে যুগে আদর্শ হয়ে রবে। মিশরীয় শিক্ষামন্ত্রীর, অলংকৃত এমন পদে দৃষ্টি প্রতিবন্ধী সত্যি...







