বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত। সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।
ভারতীয় দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে (৭ থেকে ১০ এপ্রিল) দেওয়া ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রদানের নিয়ম শিথিল করা হয়েছে।
এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যেকোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। একই সঙ্গে রোগটি সম্পর্কে বাংলাদেশের চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্রও সংযুক্ত করতে...






