ফিরে এসো মাশরাফি
এম.ইমাম হোসেনঃ ১৮৬৮ সাল থেকে বিশ্বে ক্রিকেট খেলা শুরু হলেও প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় ১৯৭৩ সাল থেকে। এই থেকে মূলত ক্রিকেটের প্রচার প্রসার বাণিজ্যি করন ও বিশ্বায়ন শুরু হয়। এতে বাংলাদেশ ১৯৯৭ সালে সর্বপ্রথম মালেশিয়ার মাটিতে স্ক্যাটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের মূল আসরে অংশগ্রহনের সুযোগ পায় এবং এই থেকে বিশ্ববাসীকে বাংলাদেশের লাল সবুজের পতাকায় নতুন করে পরিচয় করে দেয়। প্রথম আসরে পাকিস্তান কে পরাজিত করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রায় শতাধিক খেলোয়াডের অভিশেক ঘটলেও কিছু খেলোয়াড় অন্তজার্তিক পরিসরে স্থান করে নিয়েছে। তাদের মধ্যে অন্যতম জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশের ক্রিকেটের সেরাদের তালিকা দীর্ঘ হলেও কয়েক জনের নাম না বললে নয়, রকিবুল হাসান, জাহাঙ্গির শাহ বাদশা, আতাহার আলি, সাইফুল ইসলাম, গোলাম নওশের প্রিন্স, জাহাঙ্গির আলম দুলু, নুরুল আবদিন নোব...







