বাংলাদেশ সমিতির সভাপতিকে শুভেচ্ছা জানালো জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাতের নেতৃবৃন্দ
মোহাম্মদ মনির উদ্দিন মান্না, আরব আমিরাত প্রতিনিধি :- প্রতিবন্ধকতার অভাব নেই আমাদের চারিপাশে। তবে এ সত্য, সংকট, হতাশা ও দুঃসংবাদের মধ্যে ও সংযুক্ত আরব আমিরাত দেশের বাংলাদেশীদের মানুষের আলোর পথের যাত্রা থেমে নেই। সততা, সাহস ও উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত হয়ে ছড়িয়ে থাকা আলো জ্বালা মানুষের সমাজে বড় অভাব। মানুষ মুানুষের জন্য কথাগুলো কেবল কবিতা আর গানে আর মুখরোচক শ্লোগানের মধ্যে বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকে। কখনও কখনও সমাজের কিছু মানুষ তাদের কর্মকান্ডের যথার্থ প্রতিফলন ঘটাতে পারেন। কেউ কেউ তাদের আর্থিক সংগতি দিয়ে আবার অনেকে নিজ উদ্যোগে মানুষের জন্য কল্যাণকর কোনো অবদান রাখাার চেষ্টা করেন। আলোকিত মানুষের সংজ্ঞা কী আমরা জানিনা। একজন মানুষ নিজে আলোকিত হওয়া, নিজে শুদ্ধ, পবিত্র, বড় হওয়া নাকি এমন কিছু মানুষ তৈরী করে যাওয়া যারা আলো ছড়ায় চারপাশে। আমি একজন মানুষের কথা বলব, একজন নিবেদিত মানুষ, একজন নিঃস্বার্থ...






