মীরসরাইয়ে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৯জুলাই) দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হয়।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন জাসাসের উপজেলা আহ্বায়ক প্রফেসর সেলিম নিজামী, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনিপর সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ রেদোয়ান, উত্তর জেলা ছাত্রদলের প্রাক্তন সদস্য দিদারুল আলম, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুল আলম চৌধুরী,...




