পানির নিচে রাজপথ যানজট-জলজটে স্থবির নগরজীবন গণপরিবহণের সংকটে ভোগান্তি নগরজুড়ে
খবরিকা ডেক্সঃ ভারি বর্ষণে জলজট আর যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। গত মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টির কারণে গতকাল বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে সড়কে যানযাহন চলাচলেও বিঘ্ন ঘটে। জলাবদ্ধতার কারণে রাজধানীর অধিকাংশ রাজপথ চলে যায় পানির নিচে। রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হাঁটুপানি ছাড়িয়ে কোমর পানিতে রূপ নেয়। গতকাল বুধবার সকালে ঘর থেকে বের হয়েই বিপাকে পড়েন কর্মমুখী মানুষ। যানবাহন না পেয়ে হেঁটে অনেকে গন্তব্যে যান। আর যারা যানবাহনে উঠেন তাদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নির্ধারিত গন্তব্যে যেতে না পারে গাড়ি থেকে নেমে জলাবদ্ধতার মধ্যদিয়ে হাঁটতে দেখা গেছে অনেককে। রাজধানীর মিরপুর থেকে সকালে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ অফিস পাড়া মতিঝিল, পল্টন, কাওরান বাজার, ফার্মগেট, এলাকায় যেতে বাসা থেকে বের হয়েই পড়েন বিপাকে। ঐসব এলাকায় যেতে ...







