চা খেলে কালো হয় না, রোগ নিরাময় হয়!
খবরিকা ডেক্সঃ সেই ছোট থেকেই শুনে আসছি কথাটা। প্রথমটায় বিশ্বাস হত না। কিন্তু বড় হওয়ার পর চায়ের আড্ডায় যখন কেউ এই পানীয়টি খেতে মানা করত, তখনই সমবেত কণ্ঠে বাকিরা সেই একই কথা বলে উঠত,”দেখ দেখ চা খাচ্ছে না, পাছে কালো হয়ে যায়।” সেই থেকে কথাটা যেন মাথায় পেরেকের মতো বসে গেছে। আচ্ছা সত্যিই কি এমনটা হয়? নাকি এটা একটা ভ্রান্ত ধারণা? চলুন খোঁজ লাগানো যাক।
চা এবং গায়ের রংঃ
চা খেলে যদি বাস্তবিকই কেউ কালো হয়ে যেত, তাহলে তো ইংরেজ এবং আইরিশদের গায়ের রং আগে চেঞ্জ হত। কিন্তু এমনটা তো হয়নি। দিনে ১০-১২ কাপ খেলেও না। তাহলে? আসলে কে কালো হবে, কে ফর্সা তা অনেকাংশেই নির্ভর করে ত্বকের অন্দরে থাকা মেলানিন নামে একটি উপাদানের উপর। আর এমন কোনও গবেষণা আজ পর্যন্ত হয়নি যা প্রমাণ করে যে চা খেলে মেলানিনের পরিমাণ বেড়ে যায়, ফলে ত্বক কালো হতে শুরু করে। তাই চা খেলে কালো হয়ে যাব- এই ধরণাটাকে কতটা গুরুত্ব দেওয়া যে...







