১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এই ফোনে
ঢাকা : এডিসন গ্রুপ এর হ্যালিও সিরিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখতে গ্রুপটি এবার দেশের বাজারে হ্যালিও এস১০ উন্মুক্ত করেছে। এন্ড্রয়েড ন্যুগাট ৭.০ সম্বলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন। হ্যালিও এস১০ এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। থাকছে ১৩ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা। ক্যামেরা ফিচারগুলোর মধ্যে আছে স্লো মোশন, প্যানারোমা, মোড ফটোসহ আরও অনেক। এর দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯০ টাকা।
স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যাবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। ডিভাইসটির ব্যাক প্যানেলে নতুনত্ব যোগ করেছে ছোট একটি ক্যামেরা বাম্প। ডিভাইসটির কাঠামো বেশ শক্তপোক্ত। এতে হাইব্রিড ডুয়াল সিম স্লট আছে।
ফোনটিতে ৪০১০ মিলিএ্যাম্পিয়ার এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দিবে লম্বা সময় ধরে ব্য...






