মারুফ টাইগার ফিরেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
খবরিকা রিপোর্টঃ
তাকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালের বিপিএলে। এরপর এক বছর দুই মাসের দীর্ঘ বিরতি। অবশেষে ঘুঁচলো তাকে মাঠে না দেখার অপূর্ণতা। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন থেকেই বাংলাদেশকে সমর্থন দিতে তাকে দেখা যাচ্ছে মাঠে। মাঠে হাজির যথারীতি ওই বাঘের ডোরাকাটা শরীরে। তার সঙ্গে লাগানো নকল ‘হিংস্র’ দাঁত, যা তাকে দিয়েছে বাঘের সেই ভয়ংকর চাহনি। আর দু’হাতে শক্ত করে ধরে রাখা একটি নাতিদীর্ঘ বাঁশ। যার মাথায় পতপত করে উড়ছে লাল সবুজের পতাকা।
ছেলেটার নাম খাইরুল ইসলাম মারুফ। ‘মারুফ টাইগার’ নামেই যাকে চেনেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা। ওই যে চট্টগ্রামের একমাত্র ‘বাঘরূপী মানুষ।’ মারুফ মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাঘরূপে তিনি ঘুরে বেড়িয়েছেন এই গ্যালারি থেকে সেই গ্যালারি। যেখানেই গেছেন সেখানেই ছিল তাকে ঘিরে পুর...







