Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম গ্রামের জসিম মাস্টারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গেলে জসিম মাস্টার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। অগ্নিকান্ডে ঘটনায় তার দুই ভাই মৃত মহিউদ্দিন ও মৃত জামাল উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, ঘটনার সময় গৃহস্থরা কেউ ঘরে ছিলেন না। আগুনের সূত্রপাত কিভাবে ঘটলো এমন প্রশ্নে তিনি জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি তিনি সঠিকভাবে জানেন না। তবে পাশবর্তি ঘরের জনৈক মাসুমা সকালে সেখানে রান্না করেছিল বলে তিনি জানতে পেরেছেন। এদিকে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যথায় পাশবর্তি ঘরটি...
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

বিনোদন, সারা-দেশ, স্লাইড
  বিনোদন ডেস্কঃ  নাট্য রচয়িতা আহসানুল হাবিব সোহাগের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সামাজিক জীবনে এর প্রভাবসহ ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ভয়াবহতা তুলে ধরে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য করেছেন আহসানুল হাবিব সোহাগ। প্রযোজনা করেছেন আরিফুল হক হাসান।আর পরিচালনা করেছেন তরুন নাট্য নির্মাতা আজাদ আল মামুন। রূপগঞ্জের আশপাশে চিত্রাপুরী শুটিং স্পটে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মীর তুরাগ। আরও অভিনয় করেছেন শেলী আহসান,দীপক কর্মকার,বাদল,হাসান,আপন,ফয়সাল,নয়ন,মরিয়ম সুলতানা নয়ন সহ আরো অনেকে।২৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি মার্চে টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, তরুন লেখক আহসানুল হাবিব সোহাগ এর আগে "আমার ভিতরে ...
মীরসরাইয়ে মানবজমিন এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাইয়ে মানবজমিন এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: দৈনিক মানবজমিনের ২১ বছর পর্দাপণে উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গতকাল ১৯ ফ্রেবুয়ারী (সোমবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলার স্থানীয় পত্রিকা পাক্ষিক খবরিকা কার্যালয়ে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে দৈনিক মানবজমিন এর মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মীরসরাই প্রতিনিধি কবি মাহবুবুর রহমান পলাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ারুল ইসলাম রনি, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, দৈনিক আজকালের দর্পণ আবদুল মান্নান রানা, খবরিকা ষ্টা...
বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবীতে মীরসরাইয়ে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবীতে মীরসরাইয়ে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বিসিএস ( কৃষি / চিকিৎসা/ ভেটেরেনারী) ক্যাডার এর মতো বিসিএস টেক্সটাইল ক্যাডার এর দাবীতে মীরসরাইয়ের রাজপথে মানববন্ধন ও সমাবেশ করে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর শিক্ষার্থীরা। রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সম্মুখভাগের জোরারগঞ্জ- নোয়াখালী উপসড়ক সংযোগস্থল ক্যাম্পাসের সামনেই উক্ত মানবন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। এসময় অন্তঃত ৫ শতাধিক শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবী সম্মলিত প্লেকার্ড ও ব্যানার সহ দীর্ঘলাইনে দাড়িয়ে মানববন্ধন করে। দাবী সম্মলিত প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি পাঠ করে ছাত্রনেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে সমাবেশকালে বক্তব্য রাখেন বিএসসি ৩য় বর্ষের শিক্ষার্থী ছালেহ নাসিম, ফয়েজ আহমেদ রেজা, কনিকা আক্তার, মুনতাসির সুয়াইব, খালিদ সাইফুল প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্য প্রদানকালে বলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই ছিল পোশাক ও টেক্...
বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন আজ

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন আজ

বিনোদন, সারা-দেশ, স্লাইড
বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ২১তম পর্ব প্রচার হবে ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রাত ৮টা ৫০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ফেব্রুয়ারি মাস আমাদের মাতৃভাষার মাস বিধায়, বাংলা ভাষা, ভাষা আন্দোলন, ভাষা শহীদ, বাংলা ভাষার বিকৃতি ইত্যাদি বিষয়ই প্রাধান্য পেয়েছে এবারের পরিবর্তনে। ভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলন বাংলা ভাষা, ভাষা শহীদ, ভাষার বিকৃতির প্রতিবাদ বিষয়ক কথা মালা নিয়ে এবারের পরিবর্তনের জন্য তৈরী করা হয়েছে নতুন ১টি গান। জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের কথায়, সুজন আরিফের সুর ও সংগীতে গানটি গাইবেন- সংগীত শিল্পী দম্পতি আর্ণিক ও স¤্রাট। জনপ্রিয় গীতিকবি সুরকার সংগীত পরিচালক শফিক তুহিন অডিও, মিউজিক ভিডিও ও বিভিন্ন সংগীত বিষয়ক টিভি অনুষ্ঠানে নিয়মিত গান করলেও এই প্রথম কোন ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইবেন তিনি। নিজের কথা, সুর ও সংগীতে গাওয়া ভালোব...
মীরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন  মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক  -গণপূর্ত মন্ত্রী

মীরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক -গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা, ইসলামী ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে বলে জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ সালেহ ইকবালের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য আধুনিক ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সাধারণ গ্রাহকদেরকে সেবা গ্রহণ করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বারইয়ারহাট শাখার ম্যানেজার অপারেশান সাইদুর রহমানের সঞ্চালনায়...

চট্টগ্রাম অমর একুশে বইমেলা-২০১৮ মাহতাব উদ্দিন চৌধুরী- চেয়ারম্যান, নিয়াজ মোর্শেদ এলিট-মহাসচিব

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণ নজরুল স্কয়ার মঞ্চে ২৬ তম অমর একুশে বইমেলা আগামী ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৮ অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী এই আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী’র বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জায়া লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক...
রাজনৈতিক দূর্ভীসন্ধী কারনে এখনো অ¯্রম্পাদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি  শিব চতুর্দশী মেলায় মেয়র আজম নাছির

রাজনৈতিক দূর্ভীসন্ধী কারনে এখনো অ¯্রম্পাদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি শিব চতুর্দশী মেলায় মেয়র আজম নাছির

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আবুল খায়ের (সীতাকুন্ড প্রতিনিধি) চট্টগ্রামের সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় তীর্থ শিব চতুর্দশী মেলা। ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত এ ধর্মীয় মেলায় ১ম দিন মঙ্গলবার রাত ১১টা ১৮ মিনিট শিব চতুর্দশী শুরু হয়ে বুধবার রাত ১২টা পর্যন্ত থাকবে। এর পর পর আমাবশ্যাই শুরু হবে। এই মেলা উপলক্ষ্যে প্রতিবছরের মত এই বার ও মোহন্ত আস্তান বাড়ীতে সুধি সমাবেশ,ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ধর্মীয় আলোচনা প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ¦ আজম নাছির উদ্দীন। অনুষ্ঠানে উদ্বোধক মোমবাতী প্রজলনের মাধ্যে অনুষ্ঠান উদ্বোধন করেন সংঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরী মহারাজ। এতে আরো বক্ত্যব ছিলেন পৌরসভা মেয়র আলহাজ¦ বদিউল আলম, মেলা কমিটি সভাপতি ও নিবার্হী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া,স্্রাইন কমিটি সহ সভাপতি সুখম...