জোরারগঞ্জে নৌকার সমর্থনে উঠান বৈঠক
নিজস্ব সংবাদদাতা ॥
মীরসরাইয়ের জোরারগঞ্জে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে নৌকার সমর্থনে উঠান বৈঠক করেছেন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। শুক্রবার (৯ নবেম্বর) রাত ৮টায় জোরারগঞ্জের তাজপুর ড্রীম হোম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.ইউছুপের সভাপতিত্বে, যুবলীগ নেতা জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন দিদার। এসময় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম সুজন, বঙ্গবন্ধু যুব পরিষদ মীরসরাই শাখার সভাপতি জাহাঙ্গীর কাদের ভূঁঞা, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়া...






