মীরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর শীত নিবারণ কর্মসূচী সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ের অন্যতম সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর আয়োজনে ৩০ নভেম্বর ১৮ইং শুক্রবার খইয়াছরা উচ্চ বিদ্যালয় হলরুমে ১১০ জন প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সভাপতি খান মোহাম্মদ মোস্তফা'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ এর সঞ্চানালয়ে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী ।প্রধান অতিথিতি হয়ে বক্তব্য রাখেন স্বপ্নতরী-৭১ এর প্রধান উপদেষ্টা- মোহাম্মদ বেলাল উদ্দীন।
এ-সময় পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ধর্মীয় সম্পাদক- আরমান আল আবরার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি- ওমর ফারুক সাকিব,সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ নাইম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আকরাম কাওসার ও ইলিয়াছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান রিয়াদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, নির্বাহী পরিচালক- আরেফিন আহমেদ, নির্...







