মীরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী সনদ ও সেলাই মেশিন বিতরণ
নিজস্ব সংবাদদাতা ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মীরসরাইয়ে উপজেলা পরিষদের রাজস্ব তাহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সনদ পত্র বিতরণ এবং উপজেলার মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে ক্রেস প্রদান করা হয়েছে। উপজেলার অডিটরিয়ামে গতকাল ২৭ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান এর সঞ্চলনায় পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এই সময় মীরসরাই উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে যথাক্রমে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়, ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, আবুরহাট উচ্চ বিদ্যালয়, ব...






